বিএনপির স্থায়ী কমিটিতে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন আমির খসরু মাহমুদ
চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে এখনো দুটি পদ খালি
রয়েছে। উপদেষ্টা পরিষদে আছেন ৭৩ জন এবং ভাইস চেয়ারম্যান ৩৫ জন।
শনিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা। সংবাদ সম্মেলনে ১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৭ জনের নাম ঘোষণা করা হয়।
স্থায়ী কমিটির সদস্যরা হলেন– খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, আসম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
ভাইস চেয়ারম্যান : নতুন কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন বিচারপতি টি এইচ খান, এম মোরশেদ খান, হারুন অর রশিদ, শাহ্ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, রাবেয়া চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, আবদুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, বরকত উল্লা বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর নাসির উদ্দিন, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আবদুস সালাম পিন্টু, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মোসাদ্দেক আলী ফালু, ড. এম ওসমান ফারুক, রুহুল আলম চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ইনাম আহমদ চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, আবদুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী ও শওকত মাহমুদ।
ভাইস চেয়ারম্যান হিসেবে যাদের পদায়ন করা হয়েছে এর মধ্যে বেশির ভাগই আগের কমিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।
চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ: নতুন উপদেষ্টা পরিষদের সদস্যরা হচ্ছেন বেগম সারোয়ারী রহমান, রিয়াজ রহমান, হারুনার রশীদ খান মুন্নু, মুশফিকুর রহমান, এ জে মোহাম্মদ আলী, ফজলুর রহমান পটল, কবির হোসেন, উকিল আবদুস সাত্তার, লুৎফর রহমান খান আজাদ, আখতার হামিদ সিদ্দিকী, সাবিহউদ্দিন আহমেদ, এ কে এম মোশাররফ হোসেন, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, গাজী মাজহারুল আনোয়ার, অ্যাডভোকট মাহবুবুর রহমান, প্রকৌশলী আ ন হ আখতার হোসেইন, অধ্যাপক মাজেদুল ইসলাম, জাফরুল হাসান, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), মনিরুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, সৈয়দ ওয়াহিদুল আলম, হেলালুজ্জামান তালুকদার লালু, ফজলুল হক আছপিয়া (সুনামগঞ্জ), নুরুল হুদা (চাঁদপুর), সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আবদুল হালিম, এম এ কাইয়ুম, শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম, ইসমাইল জবিউল্লাহ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সুজাউদ্দিন আহমেদ, আবদুর রশীদ, ব্যারিস্টার হায়দার আলী, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, অধ্যাপিকা তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপিকা সাহিদা রফিক, অ্যাডভোকেট রেজ্জাক খান, রোজী কবির, গোলাম আকবর খন্দকার, কাজী আসাদ, কবির মুরাদ, অধ্যাপক শাহজাহান মিয়া, একরামুজ্জামান, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, নাজমুল হক নান্নু, তাহমিনা রুশদীর লুনা (নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী), ড. ইনামুল হক চৌধুরী, ডা. সিরাজুল ইসলাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সঞ্জীব চৌধুরী, আবদুল হক (সিলেট), অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট আফজাল এইচ খান, অ্যাডভোকেট কামরুল মুনির, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, অধ্যাপক আবদুল বায়েস ভুঁইয়া, আফরোজা খান রীতা, আবদুস সালাম (ঢাকা মহানগর), মইনুল ইসলাম শান্ত, মো. শাহজাদা মিয়া, এস এস ফজলুল হক, অবসরপ্রাপ্ত কর্নেল এম এ লতিফ, ডা. মো. আবদুল কুদ্দুস, সৈয়দ আলমগীর হোসেন এমবিএ ও আমিনুল হক এফসিএ।
গত ১৯ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে খালেদা জিয়া চেয়ারপারসন ও তারেক রহমান জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদে পুননির্বাচিত হন। সেই কাউন্সিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী কমিটি গঠনের একক ক্ষমতা প্রদান করেন কাউন্সিলররা। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে তিনি বিএনপির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীকে পদায়ন করেন। এরপর তিন দফায় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক নিয়ে কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়।










