চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের বাড়তি নিরাপত্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বাড়তি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সমাবেশস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবক ও নিজস্ব ব্যস্থাপনায় আর্চওয়ে স্থাপন করতে বলেছে পুলিশ।

রোববার সকাল থেকেই সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। সাদা পোশাকধারী অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে রয়েছেন।

পুলিশ বলছে, সমাবেশ ঘিরে বাড়তি নিরাপত্তায় তাদের উপর থেকে দেয়া নির্দেশনা পালন করছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।

সমাবেশে পুলিশের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশস্থলে ডিএমপির পক্ষ থেকে পুলিশ কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সমাবেশে অনুমতির সময় তাদের বেশকিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এর মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় দৃশ্যমান আইডি কার্ডসহ স্বেচ্ছাসেবক, নিজস্ব ব্যস্থাপনায় আর্চওয়ে, ভেহিকেল স্ক্যানার স্থাপন উল্লেখযোগ্য।’

সমাবেশস্থল ঘুরে দেখা যায়, দলে দলে রাজধানীসহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিএমপিনিরাপত্তাবিএনপি সমাবেশসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT