চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সঙ্গে আলোচনার পর বঙ্গভবনের বক্তব্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের আলোচনার পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানিয়েছে বঙ্গভবন।

গণমাধ্যমে পাঠানো রাষ্ট্রপতি সহকারী প্রেস সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের আলোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেছেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পর্কে বিএনপি যে প্রস্তাব দিয়েছে তা নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে।

“এ বিষয়ে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সহায়তা কামনা করে বলেছেন, যে কোনো আলোচনা সমস্যা সমাধানে বহুমুখী পথ দেখায়।”

রোববার বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সুনির্দিষ্ট তিনটি প্রস্তাব দেন। এসময় বিএনপির প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত রাষ্ট্রপতি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য বিএনপির চেয়ারপারসন রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বৈঠকে বাছাই কমিটি ও নির্বাচন কমিশন গঠনে বেগম খালেদা জিয়া বিএনপির প্রস্তাব তুলে ধরেন।

“এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন ও নির্বাচন কমিশন শক্তিশালীকরণেও তাদের প্রস্তাব তুলে ধরেন। তারা ইসি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগের প্রশংসা করেন এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানের কথা জানান।”

বিএনপির প্রতিনিধিদলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  স্থায়ী কমিটির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান,  নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল মো: সরোয়ার হোসেন এবং প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিএনপিরাষ্ট্রপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোয় ম্লান কাশিমা ম্যাজিক

পরবর্তী

‘মনুষ্যসৃষ্ট ত্রুটির কারণেই প্রধানমন্ত্রীর বহনকারী ফ্লাইট জরুরি অবতরণে বাধ্য হয়’

পরবর্তী

‘মনুষ্যসৃষ্ট ত্রুটির কারণেই প্রধানমন্ত্রীর বহনকারী ফ্লাইট জরুরি অবতরণে বাধ্য হয়’

একাত্তরে মুক্তিযোদ্ধাদের বীরত্বের প্রশংসায় রাশিয়া এবং ভারত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT