চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপির নেতারা জাতীয় পার্টিতে যোগ দেবেন’

রাহুল রায় রাহুল রায়
৬:২৫ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

আগামী জাতীয় সংসদ নির্বাচন ৩ বছর পরে অনুষ্ঠিত হবে ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে জাতীয় পার্টিকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এজন্য বিএনপি থেকে নেতারা জাতীয় পার্টিতে আসলে তাদের স্বাগত জানাবেন তিনি। বিশেষ সাক্ষাতকারে চ্যানেল আই অনলাইনকে এরশাদ বলেন, বিএনপি থেকে কোনো কোনো নেতা জাতীয় পার্টিতে আসতে চান।

আগামী নির্বাচনকে সামনে রেখেই ইতোমধ্যে জাতীয় পার্টির নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। জোট করার কথাও ভাবছেন পার্টি চেয়ারম্যান এরশাদ। তিন বছর সময় হাতে রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে নতুন জোট গড়ার।

Banglabid

সেই সঙ্গে বিএনপিসহ বিভিন্ন দলের জনপ্রিয় নেতারা আসলে তাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য দলীয় নেতাদের সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন এরশাদ। তিনি মনে করছেন দলের দূরাবস্থার কারণে বিএনপি নেতারা এখন জাতীয় পার্টিতে যোগ দিতে পারেন।

এরশাদ বলেন, ‘আমিও শুনেছি, তবে কোনো প্রস্তাব পাইনি। তারা যদি আসে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই সিদ্ধান্ত নিব। তারা আসলে দলই শক্তিশালি হবে।’

নির্বাচনে না যাওয়া বিএনপি মধ্যবর্তী নির্বাচনের দাবি জানালেও জাতীয় পার্টি প্রধান মনে করছেন নির্ধারিত সময়েই নির্বাচন হবে।

Reneta

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় ২০১৯ এই নির্বাচন হবে।’

জাতীয় পার্টি নেতৃত্বও মনে করছে বিএনপি সাংগঠনিক অবস্থার এখন যে চিত্র; তিনবছর পর নির্বাচনের সময় তা আরো নড়বড়ে হয়ে পড়বে। 

এরশাদ বলেন, ‘যেভাবে মামলা হচ্ছে বিএনপির কোনো অস্তিত্বই থাকবে না,  বিএনপির সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না, ছোট ছোট দলগুলোর সঙ্গে জোট করতে পারি।’

পৌরসভা নির্বাচনে জাপার মাত্র একজন মেয়র হওয়ায় নতুনভাবে ভাবছেন দলের প্রধান এইচ এম এরশাদ।

তিনি বলেছেন, ‘যেভাবেই হোক আগামী নির্বাচনেই ঘুরে দাঁড়াবে জাতীয় পার্টি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদজাতীয় পার্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাগেরহাটে ঘেরের পাড়ে কুল চাষে সাফল্য

পরবর্তী

‘বিএনপির নেতারা জাতীয় পার্টিতে যোগ দেবেন’

পরবর্তী

পদ্মা সেতুর প্রভাবে বদলে যাচ্ছে জীবনমান

পদ্মা সেতুর প্রভাবে বদলে যাচ্ছে জীবনমান

সর্বশেষ

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT