বিএনপি ভেঙ্গে যাচ্ছে বলে দু:স্বপ্ন দেখছে আওয়ামী লীগ এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির দিকে না তাকিয়ে নিজেদের ঘর সামলান। শমসের মবিন চৌধুরী রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন কিন্তু বিএনপি ছাড়েননি।
শমসের মবিন চৌধুরী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর এ নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগে পরস্পর বিরোধী বক্তব্য চলছে। আওয়ামী লীগ নেতারা একে বিএনপি ভাঙ্গার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাব দেন নজরুল ইসলাম খান।
শমসের মবিন চৌধুরীর পদত্যাগের কারণ নিয়েও কথা বলেন তিনি।
দলের চেয়ারপারসনের বিদেশে অবস্থান প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, চিকিৎসার জন্যই খালেদা জিয়া বিদেশে অবস্থান করছেন।
গত বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগের করে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দের বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
চিঠি লিখে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনি তার সিদ্ধান্তের কথা জানান।







