রাজনীতি

বিএনপির জরিপে বিএনপি সমর্থিতরাই এগিয়ে: রিপন

বিএনপির জরিপে বিএনপি সমর্থিতরাই এগিয়ে: রিপন

 প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জরিপের ফলাফলকে আওয়ামী লীগের দলীয় জরিপ বলেছে বিএনপি।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র আসাদুজ্জামান রিপন চ্যানেল আই অনলাইনকে বলেছেন, সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের পক্ষে যে কোনো জরিপ পরিচালনা করতেই পারেন, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করতে পারেন।

তিনি বলেন, জয়ের জরিপের ফলাফল যাই হোক না কেনো, বিএনপির নিজেস্ব জরিপে তিন সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছে।

তা‌দের জ‌রি‌পের বরা‌তে রিপন দা‌বি ক‌রে, সি‌টি নির্বাচ‌নে ৩-০‌তে জয়ী হ‌বে বিএন‌পি।

বিষয়:বিএনপি সিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…