রাজনীতি

বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ ক্রমেই প্রকাশ্যে রূপ নিচ্ছে

বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ ক্রমেই প্রকাশ্যে রূপ নিচ্ছে

বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ ক্রমেই প্রকাশ্যে রূপ নিচ্ছে। এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে সংস্কারপন্থীদের অনেককে এই কমিটিতে নেয়া হয়েছে। সময়ের তাগিদে ত্যাগীদের কমিটিতে স্থান দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিএনপির কমিটি দেয়ার পর থেকেই অসন্তোষ ছিল অনেকের মনে। কয়েকজন অব্যাহতিও চেয়েছেন। তবে প্রকাশ্যে কমিটি নিয়ে ক্ষোভের কথা এতদিন কেউ কিছু বলেনি। বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ ক্রমেই প্রকাশ্যে রূপ নিচ্ছেএক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ কমিটি নিয়ে নিজের অখুশির কথা বললেন।

আরেক আলোচনায় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অবশ্য কমিটি নিয়ে ক্ষোভের কথা না বললেও কমিটির কিছু দুর্বলতার কথা স্বীকার করেছেন। কমিটিতে একাধিক পদে একই ব্যক্তি আছে এমন পদের পুনর্মূল্যায়ন হলে পদবঞ্চিতদের জায়গা পাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…