চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিপন্থী আইনজীবী ফোরাম থেকেও তৈমুরকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আদালত
A A

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতির পর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল পদ থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

এর আগে গত সোমবার তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে অব্যাহতি দেয়া বিএনপি। তবে তৈমুরের কাছে পাঠানো চিঠিতে তাকে অব্যাহতি দেওয়ার কোনো কারণ দেখানো হয়নি। তার আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদ থেকেও সরানো হয় তাকে।

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হাতি প্রতীকে মেয়র প্রার্থী হয়েছেন তৈমুর। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে ভোটে লড়ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীতৈমুর আলম খন্দকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন রেকর্ডের দিনে শনাক্ত ২৫ লাখের বেশি

পরবর্তী

বাড়ির বাইরে না গিয়েও করোনা আক্রান্ত মিমি চক্রবর্তী!

পরবর্তী

বাড়ির বাইরে না গিয়েও করোনা আক্রান্ত মিমি চক্রবর্তী!

ভিসা বাতিলের পর অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে আটকা জোকোভিচ

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT