বিএনপিকে নির্বাচনে আনতে কর্মপন্থা নির্ধারণ করবেন সিইসি

নির্বাচন প্রসঙ্গে সিইসি ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা চলছে, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী নির্বাচন কীভাবে গ্রহণযোগ্য করা যায় সেই লক্ষ্যে কাজ করবে নতুন কমিশন।
মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপিকে কীভাবে নির্বাচনে আনা যায় সে বিষয়ে আলোচনার মাধ্যমে কর্মপন্থা নির্ধারণ করা হবে।
সিইসি ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মোহাম্মদ আলমগীর ও আনিছুর রহমান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






