চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়োমেট্রিক সিম নিবন্ধন বৈধ: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। পাশাপাশি সংগৃহীত তথ্য শক্তিশালী পাসওয়ার্ডের মাধ্যমে সংরক্ষণে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।

৩০ এপ্রিলের মধ্যে সিম অবশ্যই নিবন্ধন করতে হবে। ওই সময়ের মধ্যে সিম নিবন্ধন না করলে মোবাইল সংযোগ ২ ঘন্টা বন্ধ করে দেওয়া হবে। এরপরে স্থায়ীভাবে সিম বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে। 

গত বছরের ১৬ ডিসেম্বর থেকে দেশে আনুষ্ঠানিকভাবে আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন শুরু করে অপারেটরগুলো। তখন থেকে আঙুলের ছাপ ছাড়া আর কোনো নতুন সিম কেনাও যাচ্ছে না।

এরপর বায়োমেট্রিক পদ্ধতিতে নাগরিকদের আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন বন্ধ করতে উকিল নোটিশ পাঠান এক ‘নাগরিক’। ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব ও মোবাইল ফোন অপারেটরসহ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ মার্চ বুধবার ফ্যাক্স ও রেজিস্ট্রি ডাকে ওই নোটিশ পাঠান খায়রুল হাসান সরকার নামের এক ব্যক্তি, যিনি রাজধানীর সেগুনবাগিচার বাসিন্দা হিসেবে নিজের পরিচয় দিয়েছেন।

তার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব জানান,  নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে বায়েমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বন্ধ করে গণমাধ্যমে তা প্রচার এবং নোটিশদাতাকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। তা না হলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

ওই দুই সচিব ছাড়া বিটিআরসি, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক ও সিটিসেল কর্তৃপক্ষ বরাবর এই নোটিশ পাঠানো হয়।

Reneta

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে নিজের তথ্য পাচারসহ নানান ধরনের ক্ষতির আশঙ্কা থেকেই যায়। তাই সরকারের অনুমোদন সাপেক্ষ হলেও সেই আশঙ্কা থেকেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী হুমায়ূন কবির।

তিনি আরও জানান, তথ্য সংগ্রহের কার্যক্রম সরকারি বা কোনো সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে। কিন্তু এখানে প্রাইভেট কোম্পানিকে ক্ষমতা দেওয়া হয়েছে, যা ‘বেআইনি’।

‘বিদ্যমান আইন এটি অনুমোদন দেয় না। এমনকি কোন আইনের ভিত্তিতে বা কোন আদেশের ভিত্তিতে বায়েমেট্রিক পদ্ধতিতে তথ্য নিচ্ছে তাও আমরা জানি না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বায়োমেট্রিক পদ্ধতিসিম নিবন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

গণতন্ত্রের ৫২ বছর: লাল কার্নেশনে সিক্ত পর্তুগাল

এপ্রিল ২৬, ২০২৬

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬

বিশ্ব মেধাসম্পদ দিবস প্রীতি ফুটবল: জাহাঙ্গীরনগরের বিপক্ষে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এপ্রিল ২৬, ২০২৬

হোয়াইট হাউসে গু/লি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT