শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকার অন্যতম সমস্যা বায়ু দূষণ। ‘নির্মল বায়ু টেকসই পরিবেশ’ প্রকল্পের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর এ দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে। কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনও। এ নিয়ে সচেতনতা সৃষ্টিতে মিডিয়া ক্যাম্পেইনের জন্য চুক্তি হয়েছে দুই প্রতিষ্ঠানের মধ্যে।
বাতাসে ভেসে বেড়ানো ক্ষুদ্র বস্তুকণা ও কার্বনসহ বিভিন্ন গ্যাসের পরিমাণ বেড়ে গেলে বায়ু দূষণ হয়। এয়ার কোয়ালিটি ইনডেক্স ১৫০ পর্যন্ত থাকলে তা স্বাস্থ্যকর বায়ু হিসেবে ধরা হয়। আর ২৫০ পর্যন্ত ক্ষতিকর ও এর উপরে গেলে তা অস্বাস্থ্যকর। এবার শুষ্ক মৌসুমে ঢাকা শহরে এর মাত্রা ৩শ’ও পেরিয়ে গেছে।
পরিবেশ অধিদপ্তরের গবেষণায় উঠে এসেছে, বায়ু দূষণের জন্য প্রধানত: ইটভাটা, যানবাহনের ধোঁয়া, উন্মুক্ত নির্মাণ কাজ ও কল কারখানা দায়ী।
বায়ু দূষণ নিয়ন্ত্রণে মিডিয়া ক্যাম্পেইনের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি সই করেছে পরিবেশ অধিদপ্তর। যৌথ উদ্যোগে দূষণকারী ও জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা ইপিআই এর এবারের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান দূষিত বায়ুর দেশের মধ্যে দ্বিতীয়।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








