চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নে ফুল ফোটাচ্ছেন বার্সার ব্যাকবেঞ্চার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অসাধারণ গতি আর স্কিলে মুগ্ধ হয়েই অনেক কাঠখড় পুড়িয়ে তাকে লিভারপুল থেকে দলে টেনেছিল বার্সেলোনা। জাভি-ইনিয়েস্তা ক্লাব ছাড়ার পর ফিলিপে কৌতিনহোকে মাঝমাঠের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে দেখতে শুরু করেছিলেন অনেকে। কিন্তু এক-দেড়টা মৌসুম পরই একাদশে অনিয়মিত হয়ে পড়েন ব্রাজিলিয়ান তারকা। পরে তাকে ধারে বিক্রি করা হয় বায়ার্ন মিউনিখে।

ক্লাব বদলালেও নিজের ফুটবল ধরনটা বদলাননি কৌতিনহো। গতি আর স্কিলেও ধার কমেনি লিভারপুল সাবেকের। আর্নেস্টো ভালভার্দের দলে ব্রাত্য হয়ে এখন ‘জার্মান কাইজার’দের হয়ে রীতিমত ফুল ফোটাচ্ছেন বার্সার ব্যাকবেঞ্চার। চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে গোল করার পর লিগে করেছে হ্যাটট্রিক।

কৌতিনহোর হ্যাটট্রিকের রাতে বুন্দেসলিগায় বিধ্বংসী মেজাজে বায়ার্ন মিউনিখ। শনিবার তারা ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ওয়ের্ডের ব্রেমেনকে। জয়ে লিগ টেবিলে বায়ার্ন এখন চারে। তিনে বরুসিয়া ডর্টমুন্ড।

বায়ার্নের হয়ে এই ম্যাচে অভিষেক হয় ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার সরপ্রীত সিংয়ের। তিনি নিউজিল্যান্ডের নাগরিক। ৮২ মিনিটে সরপ্রীত নামেন কৌতিনহোর পরিবর্তে।

গোল পেয়েছেন তিন তারকা কৌতিনহো, রবার্ট লেভানডোভস্কি এবং টমাস মুলার। তাদের মধ্যে আবার কৌতিনহো হ্যাটট্রিক করেন। প্রথমার্ধের শেষদিকে ২-১ করে বায়ার্ন। ৪৫ মিনিটে ১-১ করেন কৌতিনহো। প্রথমার্ধের ইনজুরি টাইমে ২-১ করেন লেভানডোভস্কি। দ্বিতীয়ার্ধে পুরোটাই বায়ার্ন আক্রমণের ঝড়। ৬৩ মিনিটে গোল কৌতিনহোর। ব্যবধান ৪-১ করেন লেভানডোভস্কি, ৭২ মিনিটে। তখন যেন লেভানডোভস্কি আর কৌতিনহোর মধ্যে গোল দেয়ার উৎসব চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোবায়ার্ন মিউনিখবুন্দেসলিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT