চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের দৌড় থামাল হার্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ ৯ বছর পর বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছে হার্থা বার্লিন। আর তাতেই চলতি মৌসুমে অপরাজিত থাকার দৌড় থেমে গেছে বায়ার্নের। শুক্রবার শুক্রবার মুলার-লেভানডভস্কিদের ২-০ গোলে হারিয়েছে হার্থা।

ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি শটে বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে বোকা বানান হার্থা অধিনায়ক ভেদাদ ইবিসেভিচ। নিজেদের বক্সে হার্থার সলোমান কালুকে ফাউল করেন জেরমে বোয়াটেং। স্পট কিক থেকে গোল করতে মোটেও ভুল করেননি বসনিয়া ও হার্জেগোভিনা তারকা।

স্লোভাক ফরোয়ার্ড ওনদ্রেজ ডুডার গোলে প্রথমার্ধেই ২-০তে লিড নেয় হার্থা।

এই ম্যাচে ইনজুরির কারণে বায়ার্নের হয়ে খেলতে পারেননি লিওন গোরেৎকা। গোল মুখ খুলতে পারেননি আরিয়েন রোবেন, মুলার, রদ্রিগেজরাও। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

মাত্র তিনদিন আগেই আউগ্‌সবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে বায়ার্ন। আর কোচ নিকো কোভাচের অধীনে দলটির প্রথম হার এটি।

ম্যাচে অবশ্য দাপট ছিল বায়ার্নেরই। ৬৫% বল দখলের সঙ্গে ১৪টি কর্নার কিক পেয়েছে তারা। বিপরীতে ২৫% বলের সঙ্গে হার্থা কর্নার পেয়েছে মাত্র ৪টি।

Reneta

সব মিলিয়ে হার্থার বিরুদ্ধে টানা চার ম্যাচে জয়হীন বায়ার্ন। হার্থাই একমাত্র দল, বুন্দেসলিগায় গত দুই মৌসুমে যাদের হারাতে পারেনি বায়ার্ন।

এই জয়ে বায়ার্নের সমান ১৩ পয়েন্ট হার্থার। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে কোভাচের দল। ১১ পয়েন্ট নিয়ে তিননম্বরে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়ার্ন মিউনিখবুন্দেসলিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT