চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়স্কোপে এলো শাকিব-শুভশ্রীর ‘নবাব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘নবাব’  এবার এলো অনলাইনে। দেশের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘বায়স্কোপ’-এ পাওয়া যাচ্ছে সুপাস্টার শাকিব খান ও কলকাতার শুভশ্রী অভিনীত এবং জয়দীপ মুখার্জী পরিচালিত এ ছবিটি। 

বঙ্গবিডি’র পরিবেশনায় ‘বায়স্কোপ’-এ ‘নবাব’ মুক্তি প্রসঙ্গে বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু চ্যানেল আই অনলাইনকে বলেন, ১০ অক্টোবর ‘নবাব’ বায়স্কোপে রিলিজ দেয়া হয়েছে। আগামী একবছর সেখান থেকে দর্শক ছবিটি দেখতে পারবেন।’

বাংলাদেশের জাজ মটিমিডিয়া ও পশ্চিমবঙ্গের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘নবাব’। শাকিব খান অভিনীত এ ছবির মুক্তি আটকাতে তৎপর হয়েছিল এফডিসির বিভিন্ন সংগঠন। সব বাঁধা উতরে ছবিটি ২০১৭ সালের ২৬ জুন ঈদুল ফিতরে দেশের ১২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছিল। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে ‘নবাব’ এবং ওই বছরে বাম্পার ব্যবসা করে।

শুধু তাই নয়, সালফ্যের ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গে মুক্তির পর ‘নবাব’ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে প্রদর্শিত হয়েছিল।

নতুন করে বায়স্কোপে মুক্তি নিয়ে মুশফিকুর রহমান বলেন, জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে বঙ্গের চুক্তি হয়েছিল ২৫ সিনেমা নিয়ে। এরমধ্যে কিছু জটিলতা ছিল। সেগুলো কাটিয়ে ‘নবাব’ বায়স্কোপে এলো।

জাজের অন্য ছবির সঙ্গে চলতি বছরের মধ্যে শাকিব খান অভিনীত আলোচিত আরেক ছবি ‘শিকারী’-ও বায়স্কোপে পাওয়া যাবে বলে জানান বঙ্গের পরিচালক।

Reneta

তিনি আরও বলেন, শাকিব খানের অন্যান্য ছবির মধ্যে ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’- এগুলোও বায়স্কোপে আনার চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসকে মুভিজজাজ মাল্টিমিডিয়ানবাববঙ্গলিড বিনোদনশাকিব খানশুভশ্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬

ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

এপ্রিল ২৭, ২০২৬

জুলাইয়ে ভিয়েতনামে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী

এপ্রিল ২৭, ২০২৬

কোদাল হাতে শার্শায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT