চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ফিরলেন সিজারও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার নিখোঁজের এক মাস ১৪ দিন পর বাড়ি ফিরেছেন।

সিজারের বাবা মোতাহের হোসেন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিজার বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ বনশ্রীর বাসায় ফিরেন।

তবে কে বা কারা সিজারকে বাড়ি পৌছে দিয়েছে এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেন নি। মোতাহের হোসেন জানিয়েছেন, সাংবাদিক উৎপল দাস যেভাবে ফিরে এসছেন ঠিক একইভাবে সিজার ফিরেছেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার রাতে বাসায় ফিরেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে তিনি এতদিন কোথায় ছিলেন এ বিষয়ে কিছুই জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম সিজারের বোন তামান্না লিখেছেন আল্লাহতা’লার অশেষ রহমতে গতকাল দিবাগত রাত ১টায় আমার ভাইয়া সুস্থ অবস্থায় বাসায় ফিরেছে!

গত ৮ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বেগম রোকেয়া সরনি থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার।

সিজার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক করার পর যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন। একসময় সাংবাদিকতাও করেছেন তিনি।

আলোচনা ডটকম নামে একটি সাময়িকীর সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিজার বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সাংবাদিকতা করেছেন।

এদিকে সিজারের বাড়ি ফেরার আগে ‘নিখোঁজ’ হওয়ার দুই মাস ১০ দিন পর অনলাইন সংবাদমাধ্যম পূর্বপশ্চিম নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাসের খোঁজও মিলেছে।

মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) রাতে অপহরণকারীরা নারায়ণগঞ্জের ভুলতায় শাহজালাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে উৎপল দাসকে রেখে যায়। পুলিশ তাকে ফাঁড়িতে নিয়ে আসে। পরে তার পরিবারের লোকজন গিয়ে পুলিশের সহযোগিতায় বুধবার ভোরে তাকে নিজ বাড়ি রায়পুরায় নিয়ে আসেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেরুজালেম: মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব অনুমোদন

পরবর্তী

চিনিটুকরা মসজিদ: ঘিঞ্জি গলির মাথায় এক টুকরো নান্দনিক শৈলী

পরবর্তী
চিনিটুকরা মসজিদের সুন্দর ও নান্দনিক স্থাপত্যশৈলী, ঘিঞ্জি গলির মাঝে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিনিটুকরা মসজিদ: ঘিঞ্জি গলির মাথায় এক টুকরো নান্দনিক শৈলী

চ্যানেল আই অনলাইন- স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট ঢাকায়

‘স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট এখন ঢাকায়

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT