অপরাধ

বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে খুন

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার ও রোগী ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, যেখানে রোগী ও দর্শনার্থীরা ভিড় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজ ছাত্রকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র কামরুল হাসানের চাচা জানান, ‘কামরুল রাজধানীর উত্তরা মাইলষ্টোন কলেজের ছাত্র ছিল। সোমবার বিকেলে তার এক বন্ধু মোবাইল ফোনে তাকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ডেকে নিয়ে যায়।

এসময় দুর্বৃত্তরা কামরুলকে কুপিয়ে হত্যা করে। পরে কামরুলের বাবাকে ফোনে জানায় তার ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।’

পরে স্থানীয়রা ওই কলেজ ছাত্রকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মাথায় ও সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারনে এবং কারা তাকে কুপিয়ে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

বিষয়:কলেজ ছাত্র সাভার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…