চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ছে বৃষ্টি, মাঠেই আসেননি খেলোয়াড়রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টির বেগও বেড়ে চলছে মিরপুরে। মাঠেই আসেননি বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়রা। টেস্টের তৃতীয় দিনের খেলা গড়ানোর সম্ভাবনা বেশ ক্ষীণ।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে মিরপুর টেস্টে। অসময়ের বৃষ্টি ম্যাচের ভাগ্য নির্ধারণে রাখছে বড় ভূমিকা।

আলোকস্বল্পতায় প্রথমদিন খেলা হয়েছে ৫৭ ওভার। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে খেল হল মোটে ৬.২ ওভার। আবহাওয়ার পূর্বাভাস, তৃতীয় দিনেও অলস সময় কাটাতে হবে দুদলের ক্রিকেটারদের।

রোববার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে থেমে থেমে। দুপুরের পর বেড়ে যায় কিছুটা। ঘড়ির কাটায় যখন বেলা তিনটা, আনুষ্ঠানিকভাবে দেয়া হয় দিনের খেলা পরিত্যক্তের খবর।

সোমবার মিরপুর টেস্টের তৃতীয় দিনের সকালে সেটি আরও বাড়তে পারে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদ বজলুর রশিদ, ‘ঘূর্ণিঝড় উপকূল থেকে এখনো দূরে আছে। যখন কাছাকাছি চলে আসবে বৃষ্টিটা তখন আরও বাড়বে।’

‘আমার ধারণা মধ্যরাত বা সকাল থেকে বৃষ্টি বাড়বে। রাজধানী ঢাকাসহ পুরো দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশ পরিষ্কার হতে ধারণা করা হচ্ছে সোমবার দিন পুরোটা এবং পরের দিনের অর্ধেক পর্যন্ত সময় লাগবে।’

Reneta

দুপুর একটা পর্যন্ত যা অবস্থা, টানা বৃষ্টির ব্যাপারটাই ঘটে চলেছে মিরপুরের আকাশে।

টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পর শুরু হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। ৬.২ ওভার হওয়ার পর ফের শুরু হয় বৃষ্টি। পাকিস্তানের সংগ্রহ তখন ২ উইকেটে ১৮৮ রান। বাবর আজমের পর ফিফটি ছুঁয়েছেন আজহার আলী। তৃতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটির অবদান ১১৮ রান। অধিনায়ক বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।

শনিবার টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে সফরকারীরা ২ উইকেট হারিয়ে তোলে ১৬১ রান। মাঠে গড়ায় দুটি সেশন।

প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় সেশনটি তারা পার করে নির্বিঘ্নে। বাংলাদেশ সফরে প্রথম ফিফটির দেখা পান অধিনায়ক বাবর আজম। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নেন দুটি উইকেট।

পাকিস্তানের ইনফর্ম ওপেনার আবিদ আলিকে ব্যক্তিগত ৩৯ রানে থাকার সময় বোল্ড করেন তাইজুল। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিককে ২৫ রানে বোল্ড করে সাজঘরে পাঠান বাঁহাতি স্পিনার। ৭০ রানে দুই উইকেট হারানো পাকিস্তান ১১৮ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ভালো অবস্থানে আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা টেস্টতাইজুলতাসকিনবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমিরপুর টেস্টমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে ৬, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT