চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ছে করোনা, সিনেমায় আবারও অশনি সংকেত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২১
বিনোদন
A A

মুক্তির শেষ মুহূর্তে এসে আবারও দুঃসংবাদ! ২৬ মার্চ হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু সংস্করণে মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা রানা দাজ্ঞুবতির নতুন ছবি ‘হাতি মেরা সাথী’র! কিন্তু শেষ সময়ে এসে হিন্দি সংস্করণে মুক্তি স্থগিত হলো।

কেন? কারণ, হঠাৎ করেই আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে চলেছে। আর এ কারণেই শেষ সময়ে এসে ছবিটি হিন্দি সংস্করণে মুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পরিচালক-প্রযোজক।

এক বিবৃতিতে জানানো হয়, আমরা গত বছর থেকেই কিছুটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখনো সেই পরিস্থিতি খুব একটা বদলায়নি। আমরা যখন ভেবেছিলাম যে সবকিছু স্বাভাবিকের দিকে ফিরে আসছে তখন কোভিডের মাত্রা হঠাৎ আরো বৃদ্ধি পেয়েছে। যা প্রত্যেকের জন্যই উদ্বেগজনক। আর তাই বর্তমান পরিস্থিতিতে ইরোস ইন্টারন্যাশনাল তাদের প্রযোজিত ‘হাতি মেরে সাথি’ ছবিটির মুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও ইরোস ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটির তামিল সংস্করণের ‘কাদান’ এবং তেলেগু সংস্করণ ‘অরণ্য’ ছবিটি নির্ধারিত তারিখ অনুযায়ি আগামী ২৬ মার্চই মুক্তি পাবে।

ছবিটিতে রানা দাজ্ঞুবতি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পুলকিত সম্রাটকে। এছাড়াও আরো রয়েছে শ্রিয়া পিলগাঁওকার এবং জোয়া হুসেন।

ধারণা করা হচ্ছে, হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে আগামীতে প্রেক্ষাগৃহের জন্য যে সিনেমাগুলো মুক্তির প্রস্তুতি নিচ্ছিলো, তা ব্যাহত হবে। পূর্ব ঘোষিত এমন অনেক সিনেমার মুক্তি আবারও পিছিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলছেন অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা দাজ্ঞুবতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT