বলিউডের খানদের সঙ্গে নায়িকারা অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন। তবে সময় বদলেছে। কারণ খানদের নয় বরং এখন নায়িকারা পিছু নিয়েছেন ‘বাহুবলী’র প্রভাষের। আলিয়া ভাটও নাকি প্রভাষের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখছেন।
এস এস রাজামৌলির ‘বাহুবলী টু’ নাকি খুবই ভালো লেগেছে নতুন প্রজন্মের বলিউড তারকা আলিয়া ভাটের। তিনি সুযোগ পেলে প্রভাষের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন ভক্তদের সঙ্গে টুইটারে চ্যাটিং করার সময়। তিনি জানান, ‘বাহুবলী টু’ অসাধারণ ছবি। প্রভাষ তার দক্ষিণের ছবির প্রিয় নায়ক।
এ সময় এক ভক্ত আলিয়াকে প্রশ্ন করেন, প্রভাষের সঙ্গে কাজের সুযোগ পেলে আলিয়া করবেন কিনা। আলিয়া তাৎক্ষনিক উত্তরে বলেন, ‘অবশ্যই!’
২৪ বছর বয়সী এই নায়িকার হাতে এখন ‘ড্রাগন’ ছবির কাজ। ‘ড্রাগন’ ছবিতে তার বিপরীতে আছেন রণবীর কাপুর। ছবিটি সাইন্স-ফিকশন ঘরানার। মিড–ডে।







