চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার হাজার নতুন বাসের পরিকল্পনায় পরিবহন মালিক-শ্রমিকরা ইতিবাচক

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৪:১২ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

উত্তর সিটি কর্পোরেশন মেয়রের প্রস্তাবিত নতুন চার হাজার বাস রাস্তায় নামানোর পরিকল্পনা পরিবহন মালিক-শ্রমিকরা ইতিবাচক হিসেবে দেখছে। গণপরিবহন উন্নত করতে বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা শহরে পর্যায়ক্রমে ওই নতুন বাসগুলো নামানো হবে বলে জানিয়েছেন পরিবহন মালিক কর্তৃপক্ষ।

গতকাল সোমবার এবিষয়ে মেয়রের সঙ্গে বৈঠক করেছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ সভায় মেয়রের কাছে পাঁচটি দাবি রেখেছেন এর মধ্যে রয়েছে সাড়ে ৪ শতাংশ হারে বাস কেনার জন্য ব্যাংকঋণের ব্যবস্থা করা, পুরোনো বাসগুলো সরকারের পক্ষ থেকে কিনে নেওয়া, ভাড়া পুনর্নির্ধারণ করা এবং ঢাকায় পাঁচটি বাস ডিপো নির্মাণ করা। মেয়র আনিসুল হকও তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে খোন্দকার এনায়েত উল্যাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, রাস্তায় চার হাজার গাড়ি নামানো হলে উন্নত গণপরিবহন পাবে জনগণ। রাস্তায় তখন পুরনো গাড়ি থাকবে না। তাছাড়া উন্নতমানের বাস হওয়ায় ব্যক্তিগত গাড়ি রেখে সবাই বাসে চড়বেন।

চারহাজার বাস একসঙ্গে নামবে না পর্যায়ক্রমে নামানো হবে। সবার সহযোগিতায় রাস্তার শৃঙ্খলা বজায় রেখে জনগণের যেন কোনো ভোগান্তি পোহাতে না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

নতুন বাস সর্ম্পকে তিনি আরও বলেন, এ বাসে যাত্রীদের ওঠা-নামায় কোনো প্রকার কষ্ট করতে হবে না কারণ ইলেকট্রনিক টিকিট-ব্যবস্থা রাখা হবে। নারীদের জন্য থাকবে বিশেষ সেবা। বেশিরভাগ বাস হবে শীতাতপ নিয়ন্ত্রিত।

Reneta

পরিবহনব্যবস্থা নিয়মের মধ্যে আনার জন্য দুই বছর ধরে চেষ্টা করছেন উত্তরে মেয়র আনিসুল হক। ঢাকায় বর্তমানে প্রায় দুই হাজার মালিকের পাঁচ থেকে ছয় হাজার বাস চলাচল করে। নগর পরিবহনখাতে শৃঙ্খলা আনতে গত মে মাসে প্রধানমন্ত্রীর কাছে পরিকল্পনা তুলে ধরা হলে তিনি বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। খুব শীঘ্রই নতুন বাসগুলো রাজধানীর রাস্তায় নামাতে মেয়স সর্বোচ্চ চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন বাসমেয়র আনিসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT