জনপদ

ব্রাহ্মণবাড়িয়ার বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মনজুরুল আলম,ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রোববার সকাল ৭ টায় সরাইল উপজেলার বিশ্বরোড মালিহাতায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসের হেলপার মুমিন মিয়া (৩৮) ও যাত্রী সৈয়দ হোসেন (৫৫), পারভীন (৩০) ও তার শিশু ছেলে নূরুন্নবী (৩ মাস)। নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন

সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুল কাদের জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন ও হাসপাতালে নেয়ার পথে ১ জন এবং ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা যায়।

দুঘর্টনার পরপর এলাকাবাসী উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

বিষয়:৪ জন নিহত বাস-ট্রাক সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…