চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসেলে বিকল মরিনহোর গাড়ি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে চেলসি। অথচ টানা চার জয়ের পরেও নিশ্চিত বলা যাচ্ছে না ম্যানইউকে। বুধবার রাতের খেলায় চেলসি ৪-০ গোলে হারায় আজারবাইজানের দল কারাবাগকে। আর ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হেরে গেছে সুইস দল এফসি বাসেলের কাছে।

গ্রুপ এ’তে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়েও কাগজে কলমে নিশ্চিত নয় ম্যানচেস্টার ইউনাইটেড। আসছে ৫ ডিসেম্বর তারা শেষ খেলায় হারলেও গ্রুপ রানার্সআপ নিশ্চিত হবে। তবে সিএসকেএ মস্কোর বিপক্ষে হারের ব্যবধানটা ৭ গোলের কম হতে হবে।

এই গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাসেল। একইদিনে বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরেছে মস্কো। তাদের পয়েন্টও ৯। কিন্তু গোল ব্যবধানে তারা তিন নম্বরে। সম্ভাবনাটা উজ্জ্বল বাসেলেরই। কারণ তাদের শেষ খেলা ৫ ম্যাচে কোন পয়েন্ট না পাওয়া বেনফিকার বিপক্ষে।

ম্যানইউ এদিন হারল নিজেদের খামখেয়ালির কারণে। যেখানে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত। সেখানে বাসেলকে মোটেই গুরুত্বের সঙ্গে নেয়নি মরিনহোর দল। এই হার চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে যাওয়া কঠিন না হলেও লিগে ম্যানসিটি ম্যাচের আগে একরকম ধাক্কা রেড ডেভিলদের জন্য।

বাকুতে খেলার ১৯ মিনিটে সাদিকভের লালকার্ডের পরে ১০ জনের দলে পরিণত হয় কারাবাগ। এনিয়ে আসরে টানা তিন খেলায় লাল কার্ড দেখল দলটি।

ম্যানইউ এদিন প্রথমার্ধেই ৫-৬ গোল দিতে পারতো বলে দাবি কোচ মরিনহোর। দু’বার বল বারে লেগে ফিরে আসে। তিনি বলেন, আমার কোন অভিযোগ নেই। আমি খেলোয়াড়দেরও দোষ দিব না। এমন খেলার ১০টির ৯টিতে আপনি জয় পাবেন। আজ ওই একটি ছিল।

Reneta

২০০১এর পরে এমন নজির আর ছিল না। ২১ মিনিটে হ্যাজার্ডের পেনাল্টি গোলে এগিয়ে যায় লন্ডনের চেলসি। ৩৬ মিনিটে ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান ব্যবধান ২-০ করেন। ৭৩ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান ৩-০ করেন সেস ফ্যাব্রেগাস। ৮৫ মিনিটে উইলিয়ান দলের চতুর্থ গোলটি করেন। এটি ছিল চেলসির হয়ে উইলিয়ানের ২০০তম ম্যাচ। গ্রুপ সি’তে পাঁচ খেলায় চেলসির পয়েন্ট হল ১০।

একই গ্রুপে চার খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল ইতালিয়ান রোমা। কিন্তু এদিন রোমাকে হারিয়ে ক্ষীণ আশা ফিরিয়ে এনেছে আরেক শক্তিশালী দল অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫ ডিসেম্বর লন্ডনের মাঠে চেলসিকে হারাতে হবে তাদের, আর ওই দিন রোমাকে হারতে হবে কারাবাগের কাছে। তবেই সিমিওনের শিষ্যরা খেলতে পারবে শেষ ১৬তে। যা এখন পর্যন্ত অসম্ভবই মনে হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT