চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসেত মজুমদারের প্রতি শ্রদ্ধায় বসবে না সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২১
আদালত
A A

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ আজ বসবে না।

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আজ পরিচালনা না করার বিষয়টি ভার্চুয়াল আপিল বেঞ্চ থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সকালে সবাইকে অবহিত করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ‘গরিবের আইনজীবী’ খ্যাত আবদুল বাসেত মজুমদার বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান বলে চ্যানেল আই অনলাইনকে জানান তার ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

তিনি আরও জানান বাসেত মজুমদারের নামাজে জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট‌ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লার নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, ‘অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে আবদুল বাসেত মজুমদার তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায় বিচার নিশ্চিতে তার অসামান্য অবদান রয়েছে। গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে তিনি আদালতকে সবসময় সহযোগিতা করেছেন। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। দরিদ্র মানুষের আইনজীবী হিসেবে তিনি ব্যপকভাবে পরিচিত ছিলেন। তিনি জুনিয়র আইনজীবীদের সার্বক্ষনিক সহযোগিতা করেছেন। জাতি চিরকাল শ্রদ্ধাভরে তাকে স্মরণ করবে।’

আবদুল বাসেত মজুমদার ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম (বর্তমানে লালমাই) উপজেলার শানিচো গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় হরিচর হাইস্কুল থেকে ম্যাট্রিক (এসএসসি) এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ (এইচএসসি) ও বিএ পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করে ১৯৬৬ সালে আইন পেশায় যুক্ত হন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিঁড়িতে কিশোরীর জবাই করা লাশ, পাশেই ক্ষতবিক্ষত কিশোর

পরবর্তী

পাটুরিয়ায় যানবাহনসহ উল্টে গেল শাহ আমানত

পরবর্তী
শাহ আমানত ফেরি উল্টে গেছে, পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটুরিয়ায় যানবাহনসহ উল্টে গেল শাহ আমানত

বাংলাদেশ ক্রিকেটার রুবেল হোসেন বল ছুঁড়ছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফউদ্দিনের চোট, ১৫ জনে রুবেল

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT