চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসায় স্ত্রী-কন্যাসহ সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৫, জুন ২০২০
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

আখতারুজ্জামান আখতার: পাবনায় অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা এবং তার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩টার দিকে পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরের দক্ষিণ রাঘবপুরের একটি বাড়ির দরজা ভেঙে ৩ জনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬৫), তার স্ত্রী ছুম্মা খাতুন (৬০ এবং মেয়ে সানজিদা খাতুন (১২)। নিহত আব্দুল জব্বার ওই বাড়িতে ভাড়া থাকতেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ চ্যানেল আই অনলাইনকে জানান, ‘দক্ষিণ রাঘবপুরের ৪ ইউনিটের একটি দোতলা বাড়ির নিচ তলার একটি ইউনিটে স্বপরিবারে ভাড়া থাকতেন আব্দুল জব্বার। বাড়িটির দোতলা এবং নিচ তলার একটি ইউনিট ফাঁকা।

তিনি বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিকাল ৩টার দিকে ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে আব্দুর জব্বার এবং তার স্ত্রী ও অপর একটি কক্ষ থেকে মেয়ে সানজিদার মরদেহ উদ্ধার করে। সানজিদা পাবনা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী।’

ওসি জানান, ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে দুর্বৃত্তরা তিনজনকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। মরদেহে পচন ধরেছে এবং গন্ধ বেরিয়েছে।

Reneta

ওসি আরো জানান, আব্দুল জব্বার যে ইউনিটে ভাড়া থাকতেন সে ইউনিটের কক্ষগুলি তছনছ করা এবং আলমিরা ভাঙা পাওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে উদঘাটন করা যাচ্ছে না। পুলিশ তদন্তে মাঠে নেমেছে। এছাড়া রাজশাহী থেকে পুলিশের বিশেষ টিম এসে ঘটনাস্থল পরিদর্শন ও সুরহতাল দেখতে রওনা হয়েছে। আলামত যাতে নষ্ট না হয়, সেজন্য রাজশাহী থেকে টিম না আসা পর্যন্ত নিহতদের মরদেহ ওই বাড়িতেই থাকবে। পুলিশ বাড়িটি পাহারা দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বর্ণবাদও একটি মহামারী, ৪০০ বছরেও যার টিকা আবিষ্কার হয়নি’

পরবর্তী

কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন

পরবর্তী

কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন

ভূলুণ্ঠিত মানবিক আচরণ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT