চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
নারায়ণগঞ্জ-বাসচাপায় শিক্ষার্থী নিহত-মোটরসাইকেল

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকামুখী একটি দ্রুতগামী বাসচাপায় নূর মোহাম্মদ বাদল (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার দুই বন্ধু।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বাসে আগুন দিয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে।

নিহত নূর মোহাম্মদ বাদল সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দার পাড়া এলাকার গিয়াসউদ্দিন আব্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, রাত দশটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাইনবোর্ড এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নূর মোহাম্মদ বাদল বাসের নিচে চাপা পড়ে নিহত হন।

এ সময় গুরুত্বর আহত হন মোটর সাইকেলে থাকা তার দুই বন্ধু। পরে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Reneta

এ ঘটনায় খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বন্ধন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় এক ঘণ্টা দীর্ঘ যানজট ছিল।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধন পরিবহনের ঘাতক বাসটি আটক করলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। তবে বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছে।

বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নেভায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এর চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাত সাড়ে এগারোটায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ-সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজেদের ফাঁস করা প্রশ্নে নিজেরা সরকারি কর্মকর্তা, কামিয়েছে কোটি টাকাও

পরবর্তী

ভারতে বাস খাদে পড়ে বহু হতাহত

পরবর্তী
ভারত-আগ্রা-বাস খাদে পড়ে

ভারতে বাস খাদে পড়ে বহু হতাহত

পেরুকে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT