চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বালোতেল্লির অভিষেকে রোনালদোকে ছাড়াই হাসলো জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ব্রেসসিয়ার বিপক্ষে জিতে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ‍উঠে গেছে জুভেন্টাস। মঙ্গলবার রাতে ব্রেসসিয়াকে তাদেরই মাঠে ২-১ গোল হারায় জুভরা।

এই ম্যাচে অবশ্য জুভেন্টাস দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ছোট এক ইনজুরির কারণে বিশ্রামে আছেন তিনি। আগের রাতের লিওনেল মেসির কাছে ফিফা বেস্ট অ্যাওয়ার্ড হারানোর পর জুভেন্টাসের হয়ে ম্যাচ মিস করলেন সিআর সেভেন। তবে তার অনুপস্থিতি দলে তেমন কোনো প্রভাব ফেলেনি।

যদিও ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আগের ম্যাচের মতো এদিনও লড়াকুভাবেই ঘুরে দাঁড়ায় সারির দল।

ম্যাচের চতুর্থ মিনিটে ইতালিয়ান ফরোয়ার্ড আলফ্রেডো গোল করে ব্রেসসিয়াকে এগিয়ে দেন। প্রতিপক্ষের ভুলে ৪০ মিনিটের মাথায় সমতায় ফেরে জুভেন্টাস। কুয়াদ্রার্দোর কর্নারে বল ডিফেন্ডার জন চান্সেলরের মাথা ছুঁইয়ে জালে জড়ায়।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটের মাথায় জয়সূচক গোলের দেখা পায় জুভেন্টাস। মিরালেম পিয়ানিচ গোল করে দলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। শেষ পর্যন্ত পিয়ানিচের গোলই ম্যাচের ভাগ্য লিখে দেয়।

এই ম্যাচ দিয়েই আবার ইতালিয়ান ফুটবলে অভিষেক হয় মারিও বালোতেল্লির। নিজের হোমটাউনে অভিষেক হল ম্যানচেস্টার সিটিসহ ইউরোপের বহু ক্লাব ঘুরে আসা ‘ব্যাড বয়ে’র। সবশেষ খেলেছেন ফ্রান্সের ক্লাব মার্সেইতে। সেখানে থাকতে চার ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন। যার কারণে, ইতালিতে দ্বিতীয় দফা অভিষেকের জন্য প্রায় তিন সপ্তাহ অপেক্ষা করতে হয় তাকে।

ট্যাগ: জুভেন্টাসবালোতেল্লিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়েতে গিয়ে লাশ হলেন তারা

পরবর্তী

কাশ্মীর নিয়ে বিশ্বের উদাসীনতায় ‘হতাশ’ ইমরান

পরবর্তী
ইমরান খান-কাশ্মীর-জাতিসংঘ

কাশ্মীর নিয়ে বিশ্বের উদাসীনতায় ‘হতাশ’ ইমরান

ফিক্সিং অভিযোগে ভারতে ফ্র্যাঞ্চাইজি মালিক গ্রেপ্তার

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT