স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই বায়ার্ন মিউনিখ স্টার রবার্ট লাভোনডোফস্কির। ফুটবল বিষয়ক গণমাধ্যম গোলডটকমকে জানিয়েছেন, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে গেলে তার ক্যারিয়ার সামনে এগোবে না।
গত মৌসুমে মিউনিখ ছেড়ে মাদ্রিদে যোগ দিতে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন পোলান্ডের তারকা স্ট্রাইকার লাভোনডোফস্কি। তবে গত বছরের ডিসেম্বরে বায়ার্নের সঙ্গে সাড়ে চার বছরের নতুন চুক্তি করে বায়ার্নেই স্থায়ী হওয়ার আভাস দিয়েছেন তিনি।
নিজ দল বায়ার্ন মিউনিখকে স্প্যানিশ দুই জায়ান্টের সঙ্গে তুলনা করে বলেন: আমরাও সেরাদের কাতারে পড়ি, আমরা যে কোনো টুর্নামেন্টের ট্রফি জয় করতে সক্ষম। আমার ক্যারিয়ার বায়ার্নেই উন্নতি হবে, বার্সা বা রিয়ালে হবে না।
বায়ার্নে সুখী আছেন জানিয়ে লেভোনডোফস্কি বলেন: আমাদের শুধুমাত্র ১৪ জনের দল নয়, আমাদের অনেক বড় স্কোয়াড রয়েছে, যারা সবাই নিজেদের বিকশিত করছে।







