চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা বনাম জুভেন্টাস: যুদ্ধের ভেতরেও যুদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বার্সা

মাত্র দিন কয়েক আগেই চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হলে ফুটবলকেই বিদায় জানাবেন, ঠিক করে রেখেছেন সেটাও। তিনি জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফন।

একদিকে ইতালির বিশ্বকাপ খেলতে না পারার বেদনা, অন্যদিকে চলতি মৌসুমে জুভেন্টাসের নাকাল অবস্থা। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি জুভ-ইতালিয়ান কিংবদন্তি। তবে আশার কথা, আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণার আগে আরও কিছুদিন সময় পাচ্ছেন বুফন। দারুণ কিছু অর্জনই হতে পারে ৩৯ বছর বয়সী তারকার শেষের সান্ত্বনা। কিন্তু পথটা মোটেই সহজ নয়। কঠিন পথের যাত্রায় বুধবার রাত ১টা ৪৫ মিনিটে তুরিনোতে তার দলের প্রতিপক্ষ বর্তমানে অপ্রতিরোধ্য বার্সেলোনা।

বুফোনরা বিপদে থাকলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী যথেষ্ট ভাল ফর্মে। বুফনের ইতালি যখন সুইডেনের কাছে হেরে ছিটকে যায় বিশ্বকাপ বাছাই পর্ব থেকে, তখন হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে একাই বিশ্বকাপে তুলে দেন মেসি। তার উপর জুভদের বিপক্ষে শেষ ম্যাচেও দু’গোল করেছেন এলএম টেন।

বুফন বনাম মেসি। জুভেন্টাস বনাম বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচের ওপর পরের রাউন্ডে যাওয়ার ভাগ্য হয়তো নির্ভর করে নেই, কিন্তু গ্রুপে প্রথম বা দ্বিতীয় স্থানে কে থাকবে, তা ঠিক হয়ে যেতে পারে দু’দলের ম্যাচে। ড্র করলেই নকআউটে নিশ্চিত বার্সার।

সাম্প্রতিক সময়ে দুই দলের অবস্থানও বিপরীত মেরুতে। চলতি মৌসুমে ঘরোয়া এবং চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত অজেয় আর্নেস্তো ভালভার্দের বার্সেলোনা। যদিও লা লিগায় শীর্ষে থাকা বার্সা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে হোঁচট খেয়েছে অলিম্পিয়াকোসের বিপক্ষে। আবার জুভ ম্যাচের আগে বার্সাকে ভাবাচ্ছে দলের একাধিক চোট।

Reneta

সুখবরও আছে ন্যু ক্যাম্পে। লা লিগায় শেষ ম্যাচে জোড়া গোল করে ফর্মে ফেরার আভাস দিয়েছেন লুইস সুয়ারেজ। অলিম্পিয়াকোসের বিপক্ষে ড্র করা ম্যাচে খেলতে পারেননি নিষেধাজ্ঞায় থাকা জেরার্ড পিকে। পিকের দলভুক্তিও বার্সাকে বাড়তি শক্তি জোগাবে। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত বার্সার জালে বল ঢুকেছে মাত্র একবার। সব মিলিয়ে ঘরের দর্শকের সামনে জুভেন্টাসের জন্য পরীক্ষাটা বেশ কঠিনই বটে।

আর গত শনিবার সিরি আ’তে সাম্পদোরিয়ার বিরুদ্ধে জুভেন্টাস হেরেছে। তবে ওই ম্যাচে বুফন খেলেননি। তাকে বিশ্রাম দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছিল, ‘বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি বুফন। তাই তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।’

কিংবদন্তি গোলকিপার মাঠে থেকে হার দেখেছেন দলের। বৃহস্পতিবার রাতে আরও একবার ক্লাবের জার্সি গায়ে বুফনকে দেখতে মুখিয়ে থাকবেন দর্শকরা।

বুফনকে নিয়ে আবেগ তার ভক্তদের মধ্যেই আটকে নেই। প্রতিপক্ষ এক ফুটবলারের মুখেও শোনা গেছে সেটি। তুরিনে পৌঁছে বার্সার ইভান রাকিটিচ সাংবাদিকদের বলেন, ‘সেদিন বুফনের কান্না দেখে আমারও কান্না পাচ্ছিল। বুফনের মতো একজন কিংবদন্তি এভাবে চলে যেতে পারে না। সে আমার ছেলেবেলার নায়ক। সম্ভব হলে আমি তাকে বলতাম, আমার জায়গায় বিশ্বকাপ খেলুন আপনি।’

বার্সা বনাম জুভেন্টাস, বুফন বনাম মেসির লড়াইয়ের পাশাপাশি আরও একটা লড়াই কিন্তু ভেসে উঠছে। মেসি বনাম পাওলো দিবালা। আর্জেন্টিনার এই নতুন তারকার দিকেও চোখ থাকবে অনেকের। তবে এ ম্যাচের আগে দিবালাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে অন্য কারণে। ফর্মে থাকা জুভেন্টাসের ফরোয়ার্ড ইঙ্গিত দিয়েছেন, তিনি ক্লাব ছাড়তে পারেন। এমনকি এটিও শোনা যাচ্ছে, বার্সেলোনা এই তরুণ ফুটবলারের ব্যাপারে আগ্রহী।

ন্যু ক্যাম্পে প্রথম লেগে ০-৩ গোলে বিধ্বস্ত হয় ‘তুরিনের বুড়ি’রা। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে শেষ পর্যন্ত জুভরা পাস মার্ক পাবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা বহাল

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর কয়েকটি স্কুল-কলেজ ছুটি, স্থগিত পরীক্ষা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানা যাবে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT