চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা ছাড়ার শর্ত রেখেই চুক্তি করেছিলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

গত বছরের নভেম্বরে লিওনেল মেসির সঙ্গে বহুল কাঙ্ক্ষিত চুক্তিটা বর্ধিত করা হয়ে গেছে। ২০২১ সাল পর্যন্ত প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গেই থাকবেন বলে কাগজে-কলমে কথা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। চুক্তি সেরে যখন নিশ্চিন্তে থাকার কথা বার্সা কর্তৃপক্ষের, তখন এল মুন্ডো দেপোর্তিভো দিচ্ছে চমকদার এক খবর। স্প্যানিশ সংবাদ মাধ্যমটির দাবি, স্বাধীনতার দাবিতে স্পেনের সঙ্গে কাতালোনিয়ার সম্পর্ক খারাপ হলে বার্সা ছাড়তে পারেন মেসি! তার নতুন চুক্তিতেই আছে ক্লাব ছাড়া সংক্রান্ত একটি ধারা।

শুক্রবার নিজেদের প্রথম পৃষ্ঠায় এল মুন্ডো বড় বড় হরফে ছেপেছে, ‘ফুটবল ক্লাব বার্সেলোনা স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইংলিশ কিংবা জার্মান লিগের অন্তর্ভুক্ত থাকলেই কেবল কাতালোনিয়ায় থাকবেন মেসি!’

সংবাদে ভেতরে শিরোনাম খোলাসা করেছে গণমাধ্যমটি। তাদের দাবি, স্পেনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি স্বাধীনতার দাবিতে বড় রকমের ঝামেলায় জড়িয়ে পড়ে কাতালোনিয়া, তখন বার্সেলোনা ছাড়ার জন্য সবরকম ব্যবস্থাই নাকি সেরে রেখেছেন মেসি। অর্থাৎ, স্প্যানিশ লিগ থেকে সরে এসে যদি ইউরোপের বড় লিগগুলোর একটিতে খেলতে না পারে বার্সা, তাহলে কাতালোনিয়া ছাড়তে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।

একইসঙ্গে এল মুন্ডো এটাও লিখতে ভোলেনি, চাইলেও বার্সা কিংবা স্প্যানিশ লিগ একে অপরকে আলাদা করতে পারবে না। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে দুপক্ষেরই স্বার্থ। গত অক্টোবরে কাতালান জনগণের স্বাধীনতার দাবিতে বহিঃপ্রকাশের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে স্প্যানিশ লিগ ছাড়ার চিন্তা করেছিলে বার্সা। পরিকল্পনা ছিল ফ্রেঞ্চ লিগ কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখানোর।

মেসির ক্লাব ছাড়ার এই খবরের উদ্ভব তার নতুন চুক্তির একটি ধারা থেকে। বার্সার সঙ্গে নতুন চুক্তির সময় একটি শর্ত দিয়ে রেখেছেন মেসি। স্প্যানিশ লিগ থেকে বেরিয়ে বড় কোন লিগে ঢুকতে না পারলে বার্সার সঙ্গে চুক্তি বাতিলের সমস্ত অধিকার থাকবে তার হাতে। তার নামে বার্সার দেয়া ৭০০ মিলিয়ন বাই আউট ক্লজও কোন কাজে আসবে না তখন।

অবশ্য বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ মেসিকে আশ্বস্ত করেছেন, স্প্যানিশ লিগ থেকে কখনোই বের হবে না বার্সা। হলে আবার মেসিকে আটকে রাখার চেষ্টাও করা হবে না!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT