চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা চাচ্ছিল, মেসিও রাজি, চুক্তিটা তবে হচ্ছেই?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

ঝুলে থাকা দেখে নানা গুঞ্জন ডানা মেলছিল। অবশেষে অনিশ্চয়তার অবসান হওয়ার পালে হাওয়া। বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজী হয়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দেওয়া খবর এমন কথাই জানাচ্ছে।

নতুন চুক্তিতে আরো চার বছরের জন্য ন্যু ক্যাম্পে থাকতে সম্মতি জানাতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।

চলতি বছরেই কাতালান ক্লাবটির সঙ্গে শেষ হয়ে যাবে মেসির পুরনো চুক্তির মেয়াদ। কিন্তু নতুন করে বার্সায় থাকার ব্যাপারে চুক্তিতে আসতে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না পাঁচবারের বর্ষসেরা তারকার পক্ষ থেকে। ক্লাব সতীর্থ নেইমার-সুয়ারেজরা মেয়াদ বাড়িয়ে নিলেও ফুটবল জাদুকর ছিলেন চুপচাপ। বার্সা কর্তৃপক্ষ অবশ্য মাঝেমধ্যেই সব ঠিক পথেই এগোচ্ছে বলে আওয়াজ তুলছিলেন। কিন্তু আনুষ্ঠানিক কিছু না হওয়ায় মেসি অন্য কোথাও পাড়ি জমাবেন কিনা সেটি নিয়ে ন্যু ক্যাম্প কর্মকর্তাদের মধ্যেও দুশ্চিন্তা ডানা মেলছিল।

Banglabid

মার্কা জানাচ্ছে, অবশেষে বরফ গলছে। মেসি রাজি হয়েছেন নতুন করে বার্সা কর্মকর্তাদের সঙ্গে বসতে। যার শেষে ক্ষুদে জাদুকরের সঙ্গে বার্সার মেয়াদটা বাড়তে পারে ২০২১ কিংবা ২০২২ সাল পর্যন্ত।

সেইসঙ্গে মেসির চাহিদা মতই নাকি বেতন-বোনাস দিতে ইচ্ছুক কাতালান ক্লাবটি। তবে নতুন চুক্তিতে ঠিক কত পাবেন মেসি তা জানাতে পারেনি মার্কা।

এখন সবঠিক পথে এগোলে অল্পদিনের মধ্যেই নিজেদের সোনার ডিম দেয়া হাঁসের সঙ্গে একটি ইতিবাচক চুক্তিতে আসতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT