চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় ‘শান্তি’ ফিরেছে মেসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এখন পর্যন্ত মৌসুমের সেরা খেলাটা বুধবার রাতে খেলেছে বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলে শুরুতে পিছিয়ে পড়েও রোনাল্ড কোম্যানের দল জয় পেয়েছে ৩-২ ব্যবধানে।

জয়ের চেয়ে বেশি চোখে পড়েছে জোড়া গোলের পর প্রতিটিতে মেসির উদযাপন। নিজে যেভাবে খেলেছেন, চেষ্টা করেছেন, গোল পেয়েছেন, তাতে হারিয়ে যাওয়া মেসিকে যেন খুঁজে পাচ্ছেন বার্সা সমর্থকরা। চলতি মৌসুমে ধুঁকতে থাকা আর্জেন্টাইন মহাতারকা যেন এই ম্যাচ দিয়েই নিজেকে খুঁজে পেয়েছেন ফের।

ইনাকি উইলিয়ামসের গোলে নিজ মাঠে তিন মিনিটেই এগিয়ে ছিল বিলবাও। এমন এক ম্যাচে দরকার ছিল একজন সত্যিকারের নেতার। মৌসুমের নিজের সেরা ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ড বের করে এনেছেন নিজের সেরা পারফরম্যান্সটাই।

বার্সার প্রথম গোলটা করেছেন পেদ্রি, যাতে পরোক্ষ অবদান মেসির। বার্সা অধিনায়ক পরে নিজেও করেছেন দুই গোল। তার চেয়েও বড় কথা অনেকদিন পর মাঠে হাসতে দেখা গেছে তাকে। নিজের প্রথম গোলের পর পেদ্রিকে যেভাবে জড়িয়ে ধরেছেন, তরুণ এই মিডফিল্ডার সেটা মনে রাখবেন অনেকদিন।

মেসি সুখে থাকার অবশ্য কারণও আছে কয়েকটা। প্রথমত জোড়া গোলে আবারও পিচিচি জয়ের রাস্তায় উঠেছেন, সঙ্গী হয়েছেন বন্ধু লুইস সুয়ারেজ, জেরার্ড মরেনো ও ইয়াগো আসপাসের। যারা প্রত্যেকেই এখন ৯ গোল নিয়ে আছেন লা লিগার গোলদাতাদের শীর্ষস্থানে। অ্যাথলেটিকের বিপক্ষে জয়টা বার্সাকে তুলে এনেছে পয়েন্ট টেবিলের তিনে।

এরচেয়েও বড় কথা, তরুণ পেদ্রির সঙ্গে বোঝাপড়াটা দিন দিন মনের মতো হচ্ছে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের। একইসঙ্গে ফ্রেঙ্কি ডি ইয়ংও যেন অধিনায়কের ভরসার জায়গা হয়ে উঠছেন।

Reneta

বিলবাও ম্যাচ দিয়ে বার্সা বুঝিয়ে দিয়েছে, এখনই তাদের হিসাবের বাইরে ফেলে দেয়া যাবে না। সামনের ম্যাচে গ্রানাডার বিপক্ষে ফর্মটা ধরে রাখতে চাইবে রোনাল্ড কোম্যানের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই বিশ্বকাপে ফ্রান্স-আর্জেন্টিনা বেশি এগিয়ে: একেএম বাতেন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লড এআইয়ে শক্তিশালী মডেল আবারও ব্যবহারের অনুমতি দিল মার্কিন সরকার

জুন ২৮, ২০২৬

বক্স অফিসে কেমন জমলো ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

জুন ২৮, ২০২৬

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

জুন ২৮, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT