চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় থাকলে বরখাস্ত হতেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৬, মে ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আট বছরের কোচিং ক্যারিয়ারে এমন দুঃসময় কখনই আসেনি গার্দিওলার। এই প্রথম কোনও মৌসুমে শিরোপা জেতা হবে না মেসি-ইনিয়েস্তাদের সাবেক কোচের। আগের দুই ক্লাব বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখে থাকলে নাকি কোচের চাকরিটাই হারাতেন। শিরোপাহীন এক মৌসুম কাটানোর পর নিজেই এ কথা বলেছেন সাবেক বার্সা-বায়ার্ন বস।

বার্সেলোনায় কোচিং ক্যারিয়ার শুরু করে ২০০৮-০৯ মৌসুমে কাতালান দলটিকে জিতিয়েছেন ট্রেবল। ক্যাম্প ন্যুতে চার বছর কাটিয়ে দুই চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৪টি শিরোপা উপহার দিয়েছেন। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বায়ার্নের কোচ হয়ে তিনটি বুন্দেসলিগাসহ জিতেছেন মোট ৭টি শিরোপা।

দুই ক্লাবে এমন সোনায় মোড়ানো কোচিং রেকর্ড থাকায় বড় মুখ নিয়ে গার্দিওলাকে সিটিজেনদের কোচ হিসেবে ইতিহাদে এনেছিল ক্লাব কর্তৃপক্ষ। দলকে প্রথম দশ ম্যাচ জিতিয়ে প্রত্যাশার পারদও চড়িয়েছিলেন তুঙ্গে। তারপরই ছন্দপতন। একের পর এক হারে সবগুলো শিরোপা হাতছাড়া তো হয়েছেই, এখনও নিশ্চিত নয় চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলা হবে কিনা গার্দিওলার দলের।

‘বড় দলগুলোতে এই অবস্থায় থাকলে এতক্ষণে আমার চাকরিটাই নাই হয়ে যেত, বের করে দেয়া হত। বার্সেলোনা কিংবা বায়ার্নের মত দলগুলোকে জেতাতে না পারলে আপনার সেখানে কোন প্রয়োজনই হবে না।’ বলছেন গার্দিওলা।

গার্দিওলাকে এই মৌসুমেই বরখাস্ত করার উদ্যোগ আপাতত নেয়নি ম্যানসিটি কর্তৃপক্ষ। তাই পরের মৌসুমে ভালো কিছু করে দেখানোর তাড়না এখনই অনুভব করছেন সিটিজেনদের স্প্যানিশ কোচ, ‘আরেকটা সুযোগ পাচ্ছি। পরের মৌসুমটাতে আমি আমার সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করবো।’

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতেছে চেলসি। দ্বিতীয়স্থানে থাকা টটেনহ্যামেরও চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রায় নিশ্চিত। তৃতীয় এবং চতুর্থ স্থানের জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যানসিটি, লিভারপুল, আর্সেনাল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড। এই চারটি দলের মধ্যে যেকোনো দুটি দল পাবে ইউরোপ সেরার লড়াইয়ের টিকিট। ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে আছে ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলতে হলে অন্তত চারে থেকে লিগ শেষ করতে হবে গার্দিওলার দলকে।

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীপিকা এখন কানে

পরবর্তী

অর্জুনের প্রেমিকা রণবীর সিং!

পরবর্তী

অর্জুনের প্রেমিকা রণবীর সিং!

মুশফিকের বাবাসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT