চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার সব শর্তেই রাজি নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২৩, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

জল্পনা চলছিল। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তা সত্যি হতে চলেছে। পুরনো ক্লাব বার্সেলোনায় প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত করে ফেললেন নেইমার।

ধর্ষণের অভিযোগ, চোট, খারাপ ফর্মের জন্য এই ব্রাজিলিয়ান তারকাকে যখন আর রাখতে রাজি নয় পিএসজি। এই অসময়ে তার পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। তার উদ্যোগেই আবার বার্সেলোনায় ফিরতে চলেছেন নেইমার।

মিডিয়ার খবর, ট্রান্সফার নিয়ে নেইমারকে মোট ৩টি শর্ত দিয়েছিল বার্সা। প্রথম: বর্তমান পারিশ্রমিক কমাতে হবে, দ্বিতীয়ত: দু’বছর আগের লয়্যালটি বোনাসের দাবি ত্যাগ করতে হবে এবং তৃতীয়ত: বার্সেলোনা ছেড়ে যাওয়া তার ভুল সিদ্ধান্ত ছিল, একথা প্রকাশ্যে ঘোষণা করতে হবে। সেই সঙ্গে আবার দলে ফেরার ইচ্ছেপ্রকাশ করতে হবে প্রকাশ্যে।

Banglabid

এই তিন শর্তে নেইমার ইতোমধ্য হ্যাঁ বলে দিয়েছেন বলে দাবি ব্রাজিলের ম্যাগাজিন স্পোর্তের।

এদিকে, কোপায় আমেরিকায় গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুকে পঞ্চবাণে বিদ্ধ করে ব্রাজিল নকআউট নিশ্চিত করার পর নেইমারকে নিয়ে ট্রল করছেন ব্রাজিলিয়ান সমর্থকরা।

ফিরমিনো, কাসেমিরো, এভারটন, দানি আলভেজ ও উইলিয়ানের গোলে পেরুকে ৫-০ গোলে হারায় ব্রাজিল। গোলের সংখ্যা ছয়ও হতে পারত, যদি শেষ সময়ে পেরু গোলকিপার গ্যাব্রিয়েল জেসুসের পেনাল্টি আটকে না দিতেন।

Reneta

তাকে ছাড়াই দলের এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের দিকে তীর ছুড়তে থাকেন সমর্থকরা। একজন বলেন, এভারটন, রিসার্লিসন সবাই নেইমারের চেয়ে ভালো, ব্রাজিলও একটা দল হয়ে খেলল।

আরেক সমর্থকের মন্তব্য, নেইমার যেটা করতে পারেননি, সেটা করেছে ব্রাজিল। এগিয়ে যাও ব্রাজিল। অপর এক সমর্থক আবার প্রশ্ন ছুড়ে দেন, নেইমারকে ছাড়া ব্রাজিল বেশি ভালো দল নয় কি?

একজন লিখেছেন, এভারটন ব্রাজিলের জন্য বিশেষ কিছু, নেইমারকে আর দরকার নেই। আরেকজন তো আরও এগিয়ে বলেন, নেইমারকে আর দরকারই নেই ব্রাজিলের। অপর একজন বলেন, নেইমার না থাকার প্রভাব হল ব্রাজিল ৫, পেরু ০।

সাউথ আফ্রিকা থেকে এক ব্রাজিল সমর্থক মন্তব্য করেন, দুঃখের সাথে বলতে হচ্ছে, নেইমারকে ছাড়া ব্রাজিল ১০ গুণ ভালো খেলেছে। এরকম অসংখ্য মন্তব্য ভাসছে সামাজিক মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯নেইমারবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামি সপ্তাহের মধ্যে

পরবর্তী

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পরবর্তী

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ-চাপাইল সেতু

‘প্রভাবশালীদের হয়রানিতে’ চাপাইল সেতুতে যানবাহন চলাচল ব্যাহত

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT