চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার বড় জয়ের নায়ক নেইমার-সুয়ারেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল এগিয়ে আছে পাঁচ পয়েন্টে। পা হড়কালেই একরকম ধূসর হয়ে যাবে শিরোপা স্বপ্ন। এমন সমীকরণ মাথায় নিয়ে গ্রেনাডার বিপক্ষে নেমেছিল বার্সেলোনা। পাঁচ হলুদ কার্ডের জেরে ছিলেন না লিওনেল মেসি। কিন্তু নেইমার-সুয়ারেজ তো ছিলেন। গ্রেনাডাকে তাই ৪-১ গোলে উড়িয়ে দিতে কোন সমস্যাই হলো না লুইস এনরিকের দলের।

গ্রেনাডার মাঠ স্টাডিও লস কারমেনেসে রোববার রাতে প্রাণভোমরা মেসিকে ছাড়া নেমে শুরুতেই হোঁচট খায় বার্সা। চোট নিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন রাফিনহা। এনরিকে তার বদলি হিসেবে নামান পাকো আলকাসেরকে। পরের আধাঘণ্টায় একাধিক আক্রমণ শাণিয়েও প্রতিপক্ষের জাল খুঁজে পাচ্ছিল না কাতালানরা।

ম্যচের ৩৪ মিনিটে লুইস সুয়ারেজের শট প্রতিপক্ষের মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়ার পায়ে লেগে ফিরে আসে। অবশেষে বিরতির এক মিনিট আগে আসে হাসির সুযোগ। এসময় বার্সাকে এগিয়ে দেন উরুগুইয়ান ফরোয়ার্ডই। জর্ডি আলবার ক্রসে আলতো টোকায় গোলরক্ষক ওচোয়ার মাথার ওপর দিয়ে জালে বল পাঠান সুয়ারেজ।

চলতি লিগে এটি সুয়ারেজের ২৩তম গোল। দুই গোল বেশি নিয়ে তার ঠিক ওপরেই আছেন সতীর্থ মেসি।

মধ্যবিরতি থেকে ফিরে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে গ্রেনাডা। ৫০ মিনিটের মাথায় সাফল্যও পায়। মিডফিন্ডার জেরেমি বোগার গোলে ম্যাচে ফেরার চেষ্টা করেছে দলটি।

কিন্তু গোল খেয়ে হুশ ফেরে বার্সারও। এসময় প্রতিপক্ষকে চেপে ধরেন নেইমার-সুয়ারেজরা। ম্যাচের ৬৪ মিনিটে সুয়ারেজের উঁচু করে বাড়ানো বলে গোল বানিয়ে ছাড়েন রাফিনহার বদলি আলকাসের।

Reneta

গ্রেনাডা আসল বিপদে পড়ে ৮২ মিনিটে ডিফেন্ডার উচে আগবো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। পরের মিনিটে নিজদের জালে বল জড়িয়ে বিপদের ষোলকলা পূর্ণ করেন ম্যাথিউ সাউনিয়ের।

আর ম্যাচের যোগ করা সময়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন মেসির অনুপস্থিতে আরেকবার জ্বলে ওঠা ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় নেইমার।

এই জয়ে ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে রিয়ালের পরেই থাকল বার্সেলোনা। রাতের আগের ম্যাচে আলাভেসকে হারিয়ে ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লস ব্লাঙ্কোসরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারমেসি-সুয়ারেজ-নেইমারস্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT