চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্লুসকোনির ক্লাবে দাড়ি-ট্যাটু ও কানের দুল নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইতালির বিখ্যাত ক্লাব এসি মিলানের সঙ্গে রঙিন সময় ছিল তার। সেই সম্পর্কে ইতি টানার পর নতুন করে ফুটবলে যুক্ত হচ্ছেন সিলভিও বার্লুসকোনি। এবার অবশ্য আগে থেকেই নিজের দলে কিছু বিধি-নিষেধ জারি করেছেন ইতালির সাবেক প্রেসিডেন্ট। বিধি অনুযায়ী বার্লুসকোনির দলে নিষিদ্ধ দাড়ি ও ট্যাটু।

২০১৭ সালের এপ্রিলে এসি মিলানের সঙ্গে ৩১ বছরের সম্পর্ক শেষ হয় বার্লুসকোনির। তবে এ বছরই তৃতীয় সারির দল মোঞ্জাকে নিয়ে ফুটবলে ফিরছেন ৮২ বছরের মিডিয়া টাইকুন এবং চতুর রাজনীতিবিদ।

আসলে বার্লুসকোনি যখন কোনো কাজে জড়িত হন সেখানে জীবন থেমে থাকার সুযোগ খুবই কম। তাই এরই মধ্যে বড় স্বপ্ন দেখা শুরু করেছেন বার্লুসকোনি। যোগাযোগ শুরু করেছেন কাকা মতো সাবেক ফুটবলারের সঙ্গে।

কাকার সঙ্গে যোগাযোগ করলেও বার্লুসকোনি জানিয়েছেন, মোঞ্জা হবে তরুণদের নিয়ে গঠিত একটা দল। আর দলের প্রত্যেকজন খেলোয়াড়কেই নেয়া হবে ইতালি থেকে।

এরপরই দলের খেলোয়াড়দের ব্যাপারে কী নির্দেশনা থাকবে সেটা জানান তিনি, ‘তারা যাতে তাদের চুল ঠিকঠাক রাখতে পারে, সেজন্য আমরা ইতিমধ্যে মোঞ্জায় একটি চুল ছাটানোর দোকান খুঁজে পেয়েছি যারা বলেছে, বিনামূল্যে খেলোয়াড়দের চুল ছেটে দেবে। তবে কোনো দাড়ি ও ট্যাটু রাখতে পারবেন না খেলোয়াড়রা। তারা গর্ববশত কানের দুলও পরতে পারবে না।’

শুধু তাই নয়, আরও কিছু নির্দেশনা জারি করেছেন বার্লুসকোনি, ‘মাঠে স্বচ্ছ ফুটবল খেলতে হবে ফুটবলারদের। কোনো ফাউল করে ফেললে সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইতে হবে। আর যেকোনো বিষয়ে রেফারির সঙ্গে একজন সাচ্চা ভদ্রলোকের মতো আচরণ করতে হবে।

Reneta

বার্লুসকোনির ভাষায়, ‘কেউ যদি অটোগ্রাফের জন্য আবেদন করে, তাহলে তারা তাদের নাম এবং উপাধি ভালোভাবে লিখবেন, কোনোরকম ঝাপসা হবে না এবং তারা সর্বদা গুরুত্বসহকারে ফ্যাশনেবল পোশাক পরিধান করবেন। আমি আধুনিক ফুটবলে ভিন্ন কিছু চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিয়ান ফুটবললিড স্পোর্টসসিলভিও বার্লুসকোনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লজ্জার হারে শুরু উইন্ডিজের ভারত সফর

পরবর্তী

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা

পরবর্তী

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা

ফাইল ফটো

প্রিয়াঙ্কা ১০ বছর নিচে নামলে ৩০ বছরের উপরে কী সমস্যা: রাষ্ট্রপতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT