চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিন-বার্লুসকোনিকে দুর্লভ ওয়াইন খাওয়ানোয় মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ক্রিমিয়ায় ২শ’ ৪০ বছরের পুরোনো এক বোতল ওয়াইন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে পান করানোর পর ওই মদের কারখানার পরিচালকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ওই প্রাচীন ওয়াইনের বোতলটির বাজার মূল্য ছিল ৯০ হাজার মার্কিন ডলারেরও বেশি।

তবে সমস্যা হলো, যেখানে এই ঘটনাটি ঘটেছে, ক্রিমিয়ার সেই মাসান্দ্রা ওয়াইনারি এখন আর ইউক্রেন সরকারের সম্পত্তি নয়। ২০১৪ সালের মার্চ থেকেই ক্রিমিয়া রাশিয়ার দখলে। সেখানে ইউক্রেনের আইন এখন অচল।

ভ্লাদিমির পুতিন ও সিলভিও বার্লুসকোনির বন্ধুত্ব দীর্ঘদিনের যা বার্লুসকোনির প্রধানমন্ত্রিত্ব হারানোর পরও অটুট রয়েছে। বিবিসি বাংলা জানায়, গত সপ্তাহে তারা ক্রিমিয়ায় অবকাশ যাপনে গিয়ে সেখানকার প্রাচীন নিদর্শন দেখতে বের হন।

এক পর্যায়ে তারা ক্রিমিয়ার বিশ্বখ্যাত ওয়াইন উৎপাদনকারী কারখানা মাসান্দ্রাতে যান। সেখানে বহু বছরের পুরোনো ধূলোয়-ঢাকা ওয়াইনের বোতলের সংগ্রহ তাদের দেখান ওয়াইনারির প্রধান ইয়ানিনা পাভলেংকো। এক সময় ১৭৭৫ সালের একটি পুরোনো বোতলের দিকে ইঙ্গিত করে বার্লুসকোনি ইংরেজিতে প্রশ্ন করেন, ‘এটা কি পান করা সম্ভব?’ ‘হ্যাঁ’ – জবাব দেন পাভলেংকো।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এর পর মিজ পাভলেংকো বোতলটির ছিপি খোলেন। তার পর বোতলটির কি হয়েছে তা স্পষ্ট জানা যায়নি, তবে ওই ওয়াইন খেয়ে ফেলা হয়েছে বলেই ধারণা করা হয়।

Reneta

ইউক্রেনের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, তারা ওই ঘটনার সংবাদ রুশ টেলিভিশনে দেখার পর পাভলেংকোর বিরুদ্ধে সম্পদ আত্মসাতের মামলা করতে যাচ্ছেন।

‘কারণ এটি ছিল পাঁচ বোতল দুষ্প্রাপ্য ওয়াইনের একটি সংগ্রহের অংশ – যা শুধু মাসান্দ্রা বা ক্রিমিয়াই নয়, বরং ইউক্রেনের জনগণের ঐতিহ্যের অংশ,’ বার্তা সংস্থা এপিকে জানান আইনজীবী নাজার খোলোদিনস্কি।

তিনি আরো বলেন, ২০০১ সালে একই ধরণের দু’বোতল ওয়াইন লন্ডনে এক নিলামে বিক্রি হয় ৪৯ হাজার ডলারেরও বেশি দামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্লাদিমির পুতিনরাশিয়াসিলভিও বার্লুসকোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT