সমাজকথন

মিয়ানমারের পণ্য বর্জনের ডাক ইয়াবামুক্ত করার সুবর্ণ সুযোগ

মিয়ানমারের পণ্য বর্জনের ডাক ইয়াবামুক্ত করার সুবর্ণ সুযোগ

ফাইল ফটো

মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতনের সমালোচনা চলছে বিশ্বব্যাপী। নির্যাতনের শিকার রোহিঙ্গারা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে প্রতিবেশি বাংলাদেশকে। দেশ ছেড়ে আসা রোহিঙ্গাদের করুণ পরিণতি তাই বাংলাদেশের মানুষের চেয়ে আর কেউ ভালো উপলব্ধি করতে পারছে না। বাংলাদেশের মানুষ এর প্রতিবাদও জানাচ্ছে বিভিন্নভাবে।

বাংলাদেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মিয়ানমারের দূতাবাস ঘেরাওসহ পালিত হচ্ছে নানা কর্মসূচি। মিয়ানমারের পণ্য বর্জনের ডাকও দেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে সমালোচনার ঝড়।

এ বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন সিনিয়র সাংবাদিক প্রভাষ আমিন।

তিনি লিখেছেন: চারদিকে বার্মিজ পণ্য বর্জনের অনেক ডাক শুনছি। কিন্তু এই ডাকে ফাঁকা আওয়াজই বেশি। কারণ বার্মা বা মিয়ানমার থেকে আসে মূলত কিছু অস্বাস্থ্যকর আচার, নিম্নমানের স্যান্ডেল, স্বাদহীন ইলিশ ধরণের পণ্য। ২৫ আগস্টের পর থেকে টেকনাফ বন্দর দিয়ে পণ্য আসা-যাওয়া বন্ধপ্রায়।

তবে মিয়ানমারবিরোধী এই আবেগের সুযোগে একটা পণ্য স্থায়ীভাবে বর্জন করতে পারলে দেশের তরুণ সমাজ বেঁচে যেতো- ইয়াবা। রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করে, মিয়ানমারকে ঘৃনা করে আসুন আমরা ইয়াবার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলি। দেশকে ইয়াবামুক্ত করার সুবর্ণ সুযোগ এটাই।

Bangladeshi news portal Channel i Online coverage on Myanmar product boycott and drug issues. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:রোহিঙ্গা নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…