চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অন্তত কথা রাখুক মিয়ানমার

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা প্রত্যাবাসন-মিয়ানমার-জাতিসংঘ-ইউএনএইচসিআর-আহ্বান

বাংলাদেশের উপর ‘জগদ্দল পাথর’ হয়ে চেপে বসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে সচিব পর্যায়ে ত্রিপক্ষীয় ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরেই মূলত নতুন এমন আশার কথা শুনিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ওই বৈঠকে মিয়ানমারকে ‘গ্রামভিত্তিক’ রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তাব দেওয়ার পর তিনি আশা প্রকাশ করে বলেছেন, আগামী এপ্রিল-জুনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কাজ শুরু করা যাবে। যদিও তিনি আরও আগে প্রত্যাবাসন শুরুর পক্ষে ছিলেন। তবে মিয়ানমারের অনুরোধে তা পিছিয়ে এপ্রিল-জুন করা হয়েছে।

এর আগেও আমরা কয়েকবার এমন আশার কথা শুনেছি। বিশেষ করে ২০১৭ ও ২০১৯ সালে রোহিঙ্গাদের ফেরাতে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন জাতিসংঘ কর্মকর্তাদের উপস্থিতিতে মিয়ানমার ঘোষণা দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হয়েছিল। বিস্তারিত তথ্য দিয়ে একটি তালিকাও তাদেরকে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখেনি দেশটি। আর কথার বরখেলাপের জন্য তাদের ওপর কোনো চাপও প্রয়োগ করেনি জাতিসংঘ।

মিয়ানমারের এমন একগুঁয়েমির মধ্যে গত বছরের পুরোটা সময়ই শেষ হয় কোভিড-১৯ মহামারিতে। এসব কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সব আলোচনা বলতে গেলে বন্ধই ছিল। নতুন আলোচনায় চীনের উপস্থিতি বাংলাদেশকে আশা দেখাচ্ছে। কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে মিয়ানমার চীনের ভালো বন্ধু এবং তাদের ওপর নির্ভরশীলও বটে। আবার বাংলাদেশের সঙ্গেও চীনের সুসম্পর্ক রয়েছে। সেই হিসাবে একটা সমাধানসূত্র খুঁজছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৭ সালের আগস্ট মাসের শেষ দিকে গণধর্ষণ, গণহত্যা আর অগ্নিসংযোগের মতো অমানবিক আর বর্বর নির্যাতনের ভয়ে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়। নানান সীমাবদ্ধতার পরও প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গাকে এখনও আশ্রয়ে রেখেছে বাংলাদেশ। এই সাড়ে ৮ লাখ ছাড়াও আগে থেকে আরও অন্তত সাড়ে ৪ লাখ রোহিঙ্গা এ দেশে ছিল। সব মিলিয়ে কমপক্ষে ১৩ লাখ রোহিঙ্গার ভার আর সহ্য করতে পারছে না বাংলাদেশ।

তাই খুব দ্রুত এই বোঝা থেকে বাংলাদেশকে মুক্ত করতে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগ নিতে হবে। এর মধ্যে আবার রোহিঙ্গারা নিজেরাই আরেক সমস্যা তৈরি করেছে। তথাকথিত নিরাপত্তার অজুহাতে তারা নিজ দেশে ফিরতে চায় না। এ যেন ‘মামা বাড়ির আবদার’।

Reneta

রোহিঙ্গাদের ফেরাতে আজকের ত্রিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্র সচিব ‘গ্রামভিত্তিক প্রত্যাবাসন’ শুরুর যে প্রস্তাব দিয়েছেন, তা নিঃসন্দেহে চমৎকার। একই গ্রামে আত্মীয় বা প্রতিবেশীকে এক সাথে পেয়ে রোহিঙ্গারাও যেমন উৎসাহবোধ করবে; তাদের মধ্যে নিরাপত্তাহীনতার যে ভয়- সেটাও কমে আসবে। আবার মিয়ানমারের পক্ষেও প্রত্যাবাসন ব্যবস্থাপনার কাজ সহজ হবে।

আমরা মনে করি, পররাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে দেখবে মিয়ানমার। আর কোনো অজুহাত না দেখিয়ে রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেবে তারা। বাংলাদেশকে এই ‘জগদ্দল পাথর’ থেকে মুক্তি দেবে দ্রুত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা নির্যাতনরোহিঙ্গা সঙ্কট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT