বাংলাদেশ

‘ব্ল্যাক ফাঙ্গাস’র লক্ষণ নিয়ে বারডেমে রোগী ভর্তি

বারডেম জেনারেল হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বারডেম জেনারেল হাসপাতালের প্রধান প্রবেশদ্বার, যেখানে রোগীরা ভিড় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বারডেম হাসপাতালে কোভিড পরবর্তী অসুস্থতায় ‘ব্লাক ফাঙ্গাস’র লক্ষণ নিয়ে এক রোগী ভর্তি হয়েছেন।

গত ১৬ মে সাতক্ষীরার কমল নগর থেকে এই রোগীটি বারডেম হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।

প্রাথমিকভাবে কোভিড পরবর্তী তার লক্ষণ দেখে বারডেম কর্তৃপক্ষের ধারণা তিনি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত।

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, আইইডিসিআর এর টিম আজ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে। তারপরই আইইডিসিআর চূড়ান্তভাবে জানাবে রোগীটি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা।

বিষয়:করোনা করোনা ভাইরাস ব্ল্যাক ফাঙ্গাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…