চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার চোখ রাঙ্গাচ্ছে হোয়াইট ফাঙ্গাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০১, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

মে মাসে কলকাতার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় করোনায় আক্রান্ত মাঝ বয়সী পুরুষকে। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রাখেন। তার জীবন বাঁচাতে স্টেরয়েড দেয়া হয়। কিন্তু চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, স্টেরয়েড মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়।

বেশ কয়েকদিন আইসিইউতে থাকার পর কলকাতার হাসপাতালের রেই রোগী করোনামুক্ত হন। তিনি বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ডাক্তাররা লক্ষ্য করলেন ওই রোগী প্রাণঘাতী এক ফাঙ্গাসে আক্রান্ত। কোন ওষুধ এই ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করতে পারে না।

ক্যানিডিডা অরিস (সি অরিস) নামের এই ফাঙ্গাসটি আবিষ্কার হয়েছে মাত্র কয়েক দশক আগে। হাসপাতালে সৃ্ষ্ট এই মাইক্রোবস বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ছত্রাক হিসেবে চিহ্নিত। বিশ্বব্যাপী  হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ সৃষ্ট জীবাণু মানুষের রক্তে সংক্রমণ ঘটায়। এই জীবাণুর সংক্রমণে মৃত্যুর হার ৭০ শতাংশ।

Banglabid

ভারতের মুম্বাইভিত্তিক ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ ড. ওম শ্রিভাস্তভ বলেছেন, ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় রোগীদের মধ্যে এই ফাঙ্গাসের সংক্রমণ বেড়েছে।

যেসব জীবানু সংক্রমণ বাড়ছে:
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ যখন পুরো ভারতকে নাস্তানাবুদ করে ফেলেছে, আইসিইউতে রোগীর জায়গা দেয়া যাচ্ছে না। সে সময়ে আইসিইউতে সৃষ্ট ভয়ঙ্কর জীবানু সংক্রমণ বাড়ছে। প্রথমে লক্ষ্য করা গেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। মানুষের নাক, চোখ এবং কখনো কখনো মস্তিষ্কে সংক্রমণ ঘটায় এই ব্ল্যাক ফাঙ্গাস। প্রায় ১২ হাজার মানুষ ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ২শ’র বেশী। চিকিৎসকরা এখন অন্যান্য ফাঙ্গাসের সংক্রমণের কথাও বলছেন। যেসব রোগী ৭-১০ দিন আইসিইউ তে থাকছেন তাদের মধ্যে এসব ফাঙ্গাসের সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে।

ক্যানডিডা ফাঙ্গাসের দুইটি ধরন পাওয়া গেছে। একটি অরিস এবং অন্যটি আলবিকানস। এই জীবানু প্রাণঘাতি। এ ধরণের আরেকটি জীবানু অ্যাসপারগিলাস। এটি ফুসফুসে সংক্রমণ ঘটায়। এটাও প্রাণঘাতি। এ পর্যন্ত শনাক্ত হওয়া ৫০ লাখ জীবানুর মধ্যে ক্যানডিডা এবং অ্যাসপারগিলাস সবচেয়ে ভয়ঙ্কর। যা মৃত্যুর কারণ হতে পারে।

Reneta

ক্যানডিডা এমন একটি জীবাণু যেটা যেকোন কিছুর (সারফেস) উপর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে। গোসলখানার পর্দা, কম্পিউটারের স্ক্রিন, চিকিৎসকের স্টেথোসস্কোপ ইত্যাদি যেকোন জায়গায় সে ঘাপটি মেরে থাকতে পারে।

চিকিৎসকরা বলছেন সি অরিস খুব দ্রুত রক্তপ্রবাহে ছড়িয়ে পড়তে পারে। শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র, অভ্যন্তরীণ অঙ্গ এমনকি ত্বকের মধ্যেও এটি সংক্রমণ ঘটাতে পারে।

অ্যাসপারগিলাস ও পরিবেশে ভেসে থাকতে পারে। এই জীবাণু ‘হিটিং সিস্টেম’ ও শীতাতপ যন্ত্রের মধ্যে বেঁচে থাকতে পারে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এসব জীবানুকে প্রতিহত করে। কিন্তু কোভিড-১৯ আক্রান্ত রোগীরা সহসাই এসব জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে।

ফাঙ্গাস থেকে সংক্রমণের লক্ষণ
প্রাণঘাতি এসব জীবাণু সংক্রমণের লক্ষণগুলো বেশীরভাগ সময় করোনা সংক্রমণের লক্ষণের মতো। যেমন জ্বর, ঠাণ্ডা লাগা এবং শ্বাস কষ্ট।

ক্যানডিডা সংক্রমণের লক্ষণের মধ্যে করোনা লক্ষণের পাশাপাশি রোগীর মুখের ভেতরে বা গলায় সাদা ক্ষতও দেখা যেতে পারে। রক্ত প্রবাহে এ সংক্রমণ ছড়িয়ে পড়লে রক্তচাপ কমে যেতে পারে, পেটে ব্যথা হতে পারে।

এসব জীবানু সংক্রমণের কারণ কী
করোনা আক্রান্ত রোগীদের ৫% খুব অসুস্থ হয়ে পড়েন। তাদের দীর্ঘ সময় ধরে নিবিড় পরিচর্যা প্রয়োজন হতে পারে। যেসব রোগীকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তা দিতে হয় তারা এসব জীবাণু সংক্রমণের ঝুঁকিতে থাকেন।

ওষুধ এবং স্টেরয়েড এর অতিরিক্ত ব্যবহারের কারণেও এসব জীবাণু সংক্রমণ হতে পারে। কারণ অতিরিক্ত ওষুধ এবং স্টেরয়েড করোনা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।

এসব জীবাণু শনাক্ত করাও অনেক কঠিন। কারণ ফুসফুসের ভেতর থেকে নমুনা নিয়ে এর পরীক্ষা করতে হয়। শনাক্ত করা যেমন কঠিন তেমনি এর চিকিৎসাও অনেক জটিল। চিকিৎসকরা বলছেন, এসব জীবাণুর সঙ্গে লড়াই করা হেরে যাওয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯ব্ল্যাক ফাঙ্গাস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT