স্পোর্টস

বাবা হলেন তামিম

বাবা হলেন তামিম

বাবা হলেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান। রোববার সকালে ব্যাংককের একটি হাসপাতালে তামিম-আয়েশা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান।

বাংলাদেশের হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে  সকালেই এ আনন্দের খবর দেন।

তামিম জানিয়েছেন, রবিবার সকালেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। তার ছেলে ও স্ত্রী দু’জনেই সুস্থ আছেন। তবে চিকিৎসকরা তাদের শিশু সন্তানকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

তামিম সকলের কাছে দোয়া চেয়েছেন। স্ত্রী আয়েশা সিদ্দিকার পাশে থাকতে তামিম এখন ব্যাংকক অবস্থান করছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…