চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষার হলে তাহমিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
জনপদ, ফরিদপুর, শিক্ষা
A A

আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীরা বাবা-মায়ের দোয়া নিয়ে পরীক্ষার কেন্দ্রে যায়। কিন্তু সেই সৌভাগ্য হয়নি ফরিদপুরের সদরপুর উপজেলার তাহমিনার। বাবার দোয়ার পরিবর্তে বাবার লাশ বাড়িতে রেখেই কেন্দ্রে যেতে হয় তাকে।

সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তাহমিনা। প্রথমদিন ছিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা। কিন্তু পরীক্ষার প্রথম দিনই তার কাছে হয়ে ওঠে জীবনের অন্যতম কষ্টের দিন। দীর্ঘ এক বছর ক্যান্সারে ভুগে মারা যান তার বাবা। পরীক্ষার আগেই তাকে দিতে হয় আরেকটি কঠিন পরীক্ষা।

বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে যায় তাহমিনা। বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয় সে।

এই সংবাদ পেয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পূরবী গোলদার তার খোঁজখবর নিতে ছুটে আসেন। তিনি তাহমিনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। সেসময় তাহমিনার কান্নায় কক্ষের অনেকের চোখেই পানি চলে আসে। তাহমিনার ভালোভাবে পরীক্ষা দেয়া ও বাড়িতে পৌঁছে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেন ইউএনও পূরবী হালদার।

পরীক্ষা তাহমিনার সহপাঠী, শিক্ষকসহ অন্যরাও তাকে সান্ত্বনা দিতে পরীক্ষা কেন্দ্রে ছুটে আসেন।

তাহমিনার বাবা মো. তোফাজ্জেল হোসেন সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মধ্য বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হন তিনি।
মূর্তিকারিগর

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৮ সালের এসএসসি পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাট থেকে তৈরি হচ্ছে পলিথিনের বিকল্প ব্যাগ

পরবর্তী

মুক্তি পাচ্ছেন সেই ২৮ রাশিয়ান অ্যাথলেট

পরবর্তী

মুক্তি পাচ্ছেন সেই ২৮ রাশিয়ান অ্যাথলেট

ল্যান্ড রোভার স্মার্টফোন

গাড়ি নির্মাতা ল্যান্ড রোভার আনছে মডিউলার স্মার্টফোন

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT