চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে নিয়ে তাদের হৃদয়স্পর্শী গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ন ১৩, জুলাই ২০২১
বিনোদন
A A

বাবা-মেয়ের সম্পর্কের মাধুর্য অমূল্য। বেশিরভাগ মেয়ের কাছে বাবা তার শ্রেষ্ঠ আইডল। জীবনের সবক্ষেত্রে মেয়েকে এগিয়ে যেতে মূল পথপ্রদর্শক হিসেবে থাকেন বাবা। বাবা-মেয়ের এমন সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে নতুন একটি গান।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘শেষ খেলা’ নাটকে থাকছে এটি।

‘রাজা-রাজকন্যা’ শিরোনামের গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। গানের কথা লিখেছেন জনি হক। সুর-সংগীত পরিচালনা করলেন ইমন চৌধুরী। নগরীর নিকেতনের একটি স্টুডিওতে ১১ জুলাই গানটির রেকর্ডিং হয়েছে।

বাবা নিয়ে গান প্রসঙ্গে কনা বলেন, ‘গানটির কথাগুলো এতোটাই অসাধারণ যে রেকর্ডিংয়ের পর গীতিকার জনি ভাইকে ফোন দিয়ে প্রশংসা করেছি। ইমন চৌধুরীর কথা আর কী বলবো, খুব মিষ্টি একটা সুর সৃষ্টি করেছেন তিনি। আমাকে গানটি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ ভাইকে ধন্যবাদ।’

সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর কথায়, পরিচালক রাজ ও আমার গ্রামের বাড়ি একই জায়গায় (নরসিংদী) হলেও তার পরিচালিত নাটকে এটাই আমার প্রথম কাজ। শ্রোতাদের ভালো লাগলে আমরা খুশি হবো।’

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের অনুভূতি, নাটকে এমন একটি গান প্রয়োজন ছিলো। গানের কথা, সুর-সংগীত ও কণ্ঠ সবকিছু আমার মনের মতো হয়েছে। সব বাবা ও মেয়েরা এই গানের সঙ্গে একাত্ম হবেন বলে আশা করছি।

Reneta

শাকিব খানের ‘সম্রাট’ ছবির টাইটেল গানটি লিখেছিলেন জনি হক। যে গানটি দিয়ে দেশ বিদেশে স্টেজ শোয়ের মঞ্চে এন্ট্রি নেন জনপ্রিয় এ তারকা।

নতুন এই গানটি নিয়ে জনি হক বলেন, পরিচালক রাজ আমাকে গল্পটি বলার পরপরই গানের প্রথম দুই লাইন আমার ভাবনায় চলে আসে- ‘তুমি এই হৃদয়ের কাবা, তুমি পৃথিবী জানো বাবা’। পুরো গানের কথা পাঠানোর পর রাজ পছন্দ করলেন। ইমন চৌধুরী গানটির কথা পেয়ে জানালেন, ‘অসাধারণ হয়েছে ভাই’। কনা তো রেকর্ডিংয়ের পর ফোন দিয়ে বেশ প্রশংসা করলেন। এবার শ্রোতাদের ভালো লাগলেই সফল মনে করবো কাজটা।

‘শেষ খেলা’ নাটকে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সাফা কবির। এছাড়া আছেন তৌসিফ মাহবুব। আসন্ন ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে। পরে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে নাটকটি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমন চৌধুরীকনাগানজনি হকনাটকরাজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আবারও উত্তরবঙ্গ সফরে যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT