বিনোদন

বাবাকে নিয়ে তাদের হৃদয়স্পর্শী গান

তিনজন ব্যক্তির ছবি, পুরুষ ও নারী, বিভিন্ন পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ব্যক্তির ছবি, পুরুষ ও নারী, বিভিন্ন পোষাক পরিহিত, বিভিন্ন পোজে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাবা-মেয়ের সম্পর্কের মাধুর্য অমূল্য। বেশিরভাগ মেয়ের কাছে বাবা তার শ্রেষ্ঠ আইডল। জীবনের সবক্ষেত্রে মেয়েকে এগিয়ে যেতে মূল পথপ্রদর্শক হিসেবে থাকেন বাবা। বাবা-মেয়ের এমন সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে নতুন একটি গান।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘শেষ খেলা’ নাটকে থাকছে এটি।

‘রাজা-রাজকন্যা’ শিরোনামের গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। গানের কথা লিখেছেন জনি হক। সুর-সংগীত পরিচালনা করলেন ইমন চৌধুরী। নগরীর নিকেতনের একটি স্টুডিওতে ১১ জুলাই গানটির রেকর্ডিং হয়েছে।

বাবা নিয়ে গান প্রসঙ্গে কনা বলেন, ‘গানটির কথাগুলো এতোটাই অসাধারণ যে রেকর্ডিংয়ের পর গীতিকার জনি ভাইকে ফোন দিয়ে প্রশংসা করেছি। ইমন চৌধুরীর কথা আর কী বলবো, খুব মিষ্টি একটা সুর সৃষ্টি করেছেন তিনি। আমাকে গানটি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ ভাইকে ধন্যবাদ।’

সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর কথায়, পরিচালক রাজ ও আমার গ্রামের বাড়ি একই জায়গায় (নরসিংদী) হলেও তার পরিচালিত নাটকে এটাই আমার প্রথম কাজ। শ্রোতাদের ভালো লাগলে আমরা খুশি হবো।’

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের অনুভূতি, নাটকে এমন একটি গান প্রয়োজন ছিলো। গানের কথা, সুর-সংগীত ও কণ্ঠ সবকিছু আমার মনের মতো হয়েছে। সব বাবা ও মেয়েরা এই গানের সঙ্গে একাত্ম হবেন বলে আশা করছি।

শাকিব খানের ‘সম্রাট’ ছবির টাইটেল গানটি লিখেছিলেন জনি হক। যে গানটি দিয়ে দেশ বিদেশে স্টেজ শোয়ের মঞ্চে এন্ট্রি নেন জনপ্রিয় এ তারকা।

নতুন এই গানটি নিয়ে জনি হক বলেন, পরিচালক রাজ আমাকে গল্পটি বলার পরপরই গানের প্রথম দুই লাইন আমার ভাবনায় চলে আসে- ‘তুমি এই হৃদয়ের কাবা, তুমি পৃথিবী জানো বাবা’। পুরো গানের কথা পাঠানোর পর রাজ পছন্দ করলেন। ইমন চৌধুরী গানটির কথা পেয়ে জানালেন, ‘অসাধারণ হয়েছে ভাই’। কনা তো রেকর্ডিংয়ের পর ফোন দিয়ে বেশ প্রশংসা করলেন। এবার শ্রোতাদের ভালো লাগলেই সফল মনে করবো কাজটা।

‘শেষ খেলা’ নাটকে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সাফা কবির। এছাড়া আছেন তৌসিফ মাহবুব। আসন্ন ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে। পরে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে নাটকটি।

বিষয়:ইমন চৌধুরী কনা গান জনি হক নাটক রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…