চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ মামলার রায়ের পর বিভিন্ন ব্যক্তি-গোষ্ঠীর নানা প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায়ে সুন্নি বোর্ডের জন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে ৫ একর জমি প্রদানের আদেশসহ অযোধ্যার রাম মন্দিরের ২.৭৭ একর জায়গা ট্রাস্টের অধীনে যাবে বলে রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিমকোর্ট।

এই জমির জন্য ৩ মাসের মধ্যে সরকারকে ট্রাস্ট গঠন করারও আদেশ দিয়েছেন আদালত। শনিবার সকাল ১১টার দিকে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ মামলার রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী।

আরএসএসের প্রধান মোহন ভগবত রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এই রায়ের পর কারো পরাজয় বা বিজয়ের দিকে নজর দেওয়া উচিত নয়। বরং এমন কিছু ভাবতে হবে যা দেশের ঐক্যকে জোরদার করে।
তিনি আরও বলেন, আরএসএসের অযোধ্যা নিয়ে আন্দোলন ঐতিহাসিক পটভূমি ছিলো। ‘একটি সংস্থা হিসাবে আমরা অন্যায্য আন্দোলনে জড়িত করি না। এখন আমরা আমাদের মানুষ তৈরির মিশনে ফিরে যাব।

অযোধ্যা রায়কে স্বাগতা জানিয়ে জনগণকে নিজেদের মধ্যকার সুসম্পর্ক ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই। প্রত্যেকের উচিত দেশের ঐক্য ও সুসম্পর্কের পক্ষে সমর্থন দেওয়া। ইউপিতে সরকার শান্তি ও সুরক্ষা বজায় রাখতে বদ্ধপরিকর।

Reneta

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি অযোধ্যা রায়কে স্বাগত জানিয়ে এই বিষয়ে আর কোনো নতুন ইস্যু উঠবে না বলে আশা করেছেন।

তারা বলছে, বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের পথ পরিস্কার হওয়ার পর আশা করি ধর্মের নামে নতুন কোনো বিতর্ক ছড়াবে না দেশে।

এনসিপির প্রধান মুখপাত্র নবাব মালিক বলেছেন, রায় মেনে নেওয়ার পক্ষে দলের অবস্থান ছিলো।

“প্রথম থেকেই আমাদের অবস্থান ছিলো যে, আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে নেব এবং সবারই তা গ্রহণ করা উচিত। আশা করি ধর্মের নামে দেশে আর কোনো বিতর্ক সৃষ্টি হবে না’।

শনিবার অযোধ্যা রায়কে স্বাগত ও সম্মান জানিয়েছে বিজেপির জাতীয় সহ সভাপতি শিবরাজ সিং চৌহান।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করা এবং স্বাগত জানানো উচিত। আসুন আমরা সবাই কোর্টের সিদ্ধান্তকে সম্মান করি এবং স্বাগত জানাই।

তিনি এই রায়ে কেউ হারেনি মন্তব্য করে বলেন, আমাদের দেশ সর্বদা বিশ্বকে শান্তির বার্তা দিয়েছে। আমি দেশ ও সকল জনগণকে ঐক্য, ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আহ্বান করছি।

অযোধ্যার রায়ের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুপ্রিম কোর্টের রায় ভারতের আইনশাস্ত্রের একটি মালিকফলক হিসাবে প্রমাণিত হলো।

দীর্ঘ দিন ঝুলে থাকা একটি বিতর্কিত ইস্যুর অবসান রচনা করায় আদালতের প্রশংসা করেন তিনি।

তিনি জনগণের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

ভারতীয় প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী এই রায়ের ফলে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, এতে জয়-পরাজয় না ভেবে শান্তি ও সম্প্রীতির কথা বলতে হবে।

তবে রায়ে সুন্নি ওয়াকফ বোর্ড সন্তুষ্ট নয়। তারা এই বিষয়ে পযালোচনা করবে বলে জানিয়েছে।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের জাফারিয়াব জিলানী অযোধ্যা মামলার রায় নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে জানান যে, এই রায়ের মধ্যে অনেক ‘স্ববিরোধিতা’ ও ‘তথ্যগত ভুল’ আছে বলে মনে করেন তারা। তবে যেহেতু এটি সুপ্রিমকোর্টের রায়। তাই আমরা শ্রদ্ধা করছি। তবে আমরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করব আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। সবাই একমত হলে আমরা রিভিউ পিটিশন দাখিল করব।

১৯৮০ সাল থেকেই অযোধ্যা ইস্যুটি রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। অযোধ্যার এই স্থানটিকে হিন্দুরা রামের জন্মভূমি হিসেবে পবিত্র মনে করে থাকেন। অন্যদিকে এখানেই ছিলো ১৬ শতকের বাবরি মসজিদ। যেটি ১৯৯২ সালে গুঁড়িয়ে দেওয়া হয়। সাম্প্রদায়িক দাঙ্গায় সে সময় ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবরি মসজিদরাম মন্দির
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT