চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের দারুণ সেশন, পথের কাঁটা আবিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: তৃতীয় দিনের সকালেই তাইজুল ইসলামের জোড়া শিকারের পর মেহেদী হাসান মিরাজের আঘাত স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকে। তবে পথের কাঁটা হয়ে টিকে আছেন আবিদ আলী। পেয়েছেন সেঞ্চুরির দেখা।

২০৯ বলে ২টি করে চার-ছক্কায় তিন অঙ্কে পৌঁছান আবিদ। ডানহাতি ব্যাটার ফিফটি ছুঁয়েছিলেন ৮৪ বলে।

তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। আবিদ ১২৭ ও মোহাম্মদ রিজওয়ান ৫ রানে অপরাজিত আছেন।

১০ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন সফরকারী অধিনায়ক বাবর আজম। স্বাগতিক অফস্পিনার দারুণ এক ডেলিভারিতে বোকা বানিয়ে বোল্ড করেন তাকে।

পরে তাইজুল পান তৃতীয় শিকারের দেখা। ফাওয়াদ আলমকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন টাইগারদের বাঁহাতি স্পিনার।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের দুই সেশনে উইকেট তুলতে না পারার গেরো রোববার সকালে টপাটপ দুই উইকেট তুলে কাটান তাইজুল। চট্টগ্রাম টেস্টে জোড়া সাফল্যে নতুন দিনের সূচনা করে দেন বাংলাদেশকে।

Reneta

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আব্দুল্লাহ শফিককে এলবিডব্লিউ করে প্রথম শিকার ধরেন তাইজুল। ৫২ রানে ফিরেছেন পাকিস্তান ওপেনার।

পরের বলেই আজহার আলিকে রানের খাতা খুলতে দেননি টাইগার স্পিনার, হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে এলবিডব্লিউ করেন আজহারকে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩০ রান করে অলআউট হয়। লিটন দাস ১১৪ ও মুশফিকুর রহিম ৯১ রান করেন। হাসান আলি নেন ৫ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবাংলাদেশ-পাকিস্তান টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT