চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাববের সেঞ্চুরির পরও পাকিস্তানের ইনিংস ব্যবধানে হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্যাবা টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ২৪০ রানের জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৫৮০ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছে ৩৩৫ রানে। বাবর আজমের সেঞ্চুরির পরও পাকিস্তান ম্যাচ হেরেছে এক ইনিংস ও ৫ রানে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাজে শুরু হয় পাকিস্তানের। ২৫ রানের মধ্যেই হারায় ৩ উইকেট। অধিনায়ক আজহার আলি ৫, হারিস সোহেল ৮ ও আসাদ শফিক কোনো রান না করেই আউট হন।

তৃতীয়দিন শেষে পাকিস্তানের ইনিংস ছিল ৩ উইকেটে ৬০। শান মাসুদ ২৭ ও বাবর আজম ২০ রানে অপরাজিত ছিলেন। ৭ উইকেট হাতে নিয়ে ২৭৮ রানে পিছিয়ে থেকে চতুর্থদিন শুরু করে সফরকারীরা। এদিন সেঞ্চুরি তুলে নেন ১০৪ রান করে আউট হন বাবর। টেস্ট ক্যারিয়ারে তার দ্বিতীয় সেঞ্চুরি।

Banglabid

অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানের। ৯৫ রান করে আউট হন উইকেটকিপার-ব্যাটসম্যান। ৪২ রান করে রিজওয়ানকে সঙ্গ দেন স্পিনার ইয়াসির শাহ। বাকিরা রান না পাওয়ায় ইনিংস হার নিয়েই মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে।

অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড ৪টি, মিচেল স্টার্ক ৩টি ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার-পাকিস্তানের দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৯ নভেম্বর, অ্যাডিলেডে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবর আজমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনা, আহত অভিনেতা খায়রুল বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT