বিনোদন

বাফটার অ্যাম্বাসেডর হলেন এ আর রহমান

এ আর রহমান বাফটার অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এ আর রহমান বাফটার অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হওয়ার ছবি, তিনি sunglasses পরেছেন ও প্রকৃতি পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করতে চলেছেন অস্কারজয়ী সুরকার, শিল্পী এ আর রহমান। ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)-এর অ্যাম্বাসেডর হিসেবে তাকে নিয়োগের কথা ঘোষণা করা হয় সোমবার।

ঘোষণায় বলা হয়, বাফটা ব্রেকথ্রু প্রকল্পটি নেটফ্লিক্সের সহায়তায় ভারতীয় চলচ্চিত্র, গেমস ও টেলিভিশনের পাঁচ প্রতিভাকে অন্বেষণ করবে। যার পুরো দায়িত্ব এ আর রহমানের। এই ঘোষণার পর এ আর রহমান জানিয়েছেন, দেশের প্রতিভাদের খুঁজে বের করার জন্য বাফটার সঙ্গে কাজ করার বিষয়টি রোমাঞ্চকর।

প্রতিশ্রুতিশীল শিল্পীদের জন্য এটি বড় সুযোগ বলেও মনে করেন তিনি। এর মাধ্যমে পৃথিবীর প্রতিভাবান সৃজনশীলদের সাথে সংযোগ তৈরি করার জন্য নয়, বরং বাফটা বিজয়ী এবং মনোনীত প্রার্থীদের পরামর্শদাতা হওয়ারও একটি অনন্য সুযোগ।

বাফটা ব্রেকথ্রু প্রকল্পটি ২০১৩ সাল থেকে যুক্তরাজ্যে এবং ১৯৯২ সাল থেকে চীনে চলছে। তবে এই বছর প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হল ভারত থেকে প্রতিভা অন্বেষণ ও স্বীকৃতি দেওয়ার জন্য।

বিষয়:এ আর রহমানবাফটা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…