চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্ধবীসহ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে কলকাতার সাবেক মেয়র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছেন।

বুধবার বিকেলে তিনি দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন।

পারিবারিক জীবনে অশান্তির জেরে গত নভেম্বরে মেয়র ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শোভন চট্টোপাধ্যায়।কয়েক মাস তিনি রাজনীতি থেকে বিশ্রামে ছিলে‌ন। অবশেষে বিজেপিতে যোগ দিলেন তিনি।

Banglabid

তবে লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর তৃণমূলের পক্ষ থেকে তাকে আবার তৃণমূ‌লে ফিরতে বলা হয়।কিন্তু তিনি তা অপেক্ষা করেই আজকে ক্ষমতাসীন বিজেপি দলে যোগ দিলেন তিনি।

বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ক শোভনের পাশাপাশি দিল্লির পথেও রয়েছেন রাজনৈতিক সতীর্থ মুকুল রায়ও। তবে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও তিনিও আজকেই বিজেপি দলে যোগ দান করলেন।

৫৫ বছরের শোভন ১৯৮৫ সাল থেকে কলকাতার কংগ্রেসের কাউন্সিলর ছিলেন। ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে‌ যায়। পরবর্তী সময়ে তৈরি হয় তৃণমূল কংগ্রেস। শোভন যোগ দেন তৃণমূলে। ২০১১ সালে তিনি বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন।

Reneta

এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন পেয়েছে বিজেপি। শাসক তৃণমূ‌ল কংগ্রেসের থেকে মাত্র চারটি কম। ২০১৪ সালে বিজেপি পেয়েছিল ২টি আসন। সেখান থেকে এবারের নির্বাচনে অভাবনীয় উন্নতি ঘটিয়েছে বিজেপি।

লোকসভার পর থেকে এখন পর্যন্ত তৃণমূ‌লের ছ’জন বিধায়ক ও কংগ্রেসের একজন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃণমূল কংগ্রেসবিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT