পরিবেশ

শঙ্খ নদীকে ঘিরে রিভার ট্যুরিজমের অপার সম্ভাবনা

শঙ্খ নদীর শান্ত জলরাশি ও প্রকৃতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শঙ্খ নদীর শান্ত জলরাশি ও প্রকৃতি দৃশ্য, যা রিভার ট্যুরিজমের সম্ভাবনা তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বান্দরবানে খরস্রোতা শঙ্খ নদী উজানে এখনও স্বচ্ছ পানির প্রবাহ আছে। পাহাড়বেষ্টিত সৌন্দর্যময় এই নদীর উৎপত্তি বাংলাদেশেই। স্বাভাবিক নদীর সব চরিত্র বজায় থাকায় এই নদীকে ঘিরে রিভার ট্যুরিজমের অপার সম্ভাবনা রয়েছে।

অত্যাচারের কোন নমুনা নেই, শতভাগ দূষণমুক্ত। যৌবনা, উচ্ছ্বলা বা প্রমত্তা সব উপমা যেন এই নদীর জন্য উপযুক্ত। পাহাড়ের পাদদেশ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে। ঝরণা-ঝিরির স্বচ্ছ পানির প্রবাহ সৃষ্টি করেছে শীতল আবহ।

নদীর বুকে বিশেষ করে বিভিন্ন ঝিরি-ঝরণার মুখে ছোট বড় পাথর, যেন সাজানো প্রকৃতি। পাথরের ফাঁকে অবিরাম উচ্ছ্বল জলরাশির খেলা। শঙ্খ বা সাঙ্গু যে নামেরই ডাকেন এই স্রোতস্বিনী উজানে এখনো নদীর স্বাভাবিক চরিত্র নিয়েই টিকে আছে।

বান্দবানের আরাকান সীমান্তবর্তী মদক পাহাড় থেকে উৎপন্ন এই স্রোতস্বিনী ১৮০ কিলোমিটার বয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এর ৪৮ কিলোমিটার অংশ এখনো পুরোপুরি নাব্য।

শঙ্খ নদীর স্বাভাবিক প্রবাহ টিকিযে রাখা না গেলে বান্দরবানের প্রাকৃতিক পরিবেশ টিকিয়ে রাখা কঠিন হবে বলে মনে করছেন পরিবেশবাদীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:বান্দরবান শঙ্খ নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…